বাংলাদেশে কবে নির্বাচন? আচমকাই নাটকীয় ঘোষণা মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে ১০০ দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। ১০০ দিনে ‘নেই তো কাজ, খই ভাজ’ এর রাস্তায় হেঁটে প্রয়োজনীয় কাজ না করে অপ্রয়োজনীয় কাজের দিকে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। আর তাতেই চটে লাল বিএনপি-সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলি। অবিলম্বে ভোটের দাবিতে ফের রাজপথে নামারও হুমকি দিয়েছে। আর রাজনৈতিক দলগুলির ওই চাপের মুখেই তড়িঘড়ি ভোট নিয়ে বড়সড় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের অন্যতম ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি স্টার’ এর সম্পাদক মাহফুজ আনমকে দেওয়া সাক্ষা‍ৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে—একটি হল নির্বাচন, অপরটি সংস্কার। দু-একদিনের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে। কমিশন তার মতো চলবে। সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে। সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর  সংস্কারের আগেই সবাই যদি বলে নির্বাচন দিয়ে দেন, দিয়ে দেব। আমরা কে এটাকে বাধা দেওয়ার? যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব।’

ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের নামে নিজের মোসাহেব ও জো-হুজুরদের বিভিন্ন কমিশনের মাথায় বসিয়ে দিয়েছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের পক্ষে জনমত তৈরি করা এবং রাজাকারদের গণধর্ষণ-গণহত্যাকে আড়াল করার হোতা মার্কিন নাগরিক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে বসিয়েছেন। আর তা নিয়েই প্রশ্ন উঠেছে, যিনি নিজেই স্বাধীন বাংলাদেশের নাগরিক নন, তিনি কীভাবে সংবিধান সংস্কার নিয়ে মতামত দেবেন? সংবিধান সংস্কারের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থসিদ্ধি করবেন না তো?তবে অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের আগে যে ভোট করানোর কোনও ইচ্ছাই নেই, তাও খোলসা করে দিয়েছেন ইউনূস।

আলিপুর চিরিয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা