ঢাকায় পৌঁছলেন পাক বিদেশমন্ত্রী, বৈঠক পাকিস্তানপ্রেমী দলগুলির সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দু’দিনের সফরে শনিবার (২৩ অগস্ট) দুপুরে ঢাকায় পৌঁছলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাক দার। ইসলামাবাদ থেকে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দারকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। প্রায় ১৩ বছর বাদে এই প্রথম কোনও পাকিস্তানি বিদেশমন্ত্রী বাংলাদেশে পা রাখলেন। ২০১২ সালে শেষ বারের মতো কোনও পাক বিদেশমন্ত্রী বাংলাদেশে পা রেখেছিলেন। সে বছর নভেম্বরে ইসলামাবাদে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন পাক বিদেশ মন্ত্রী হিনা রব্বানি খার।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের নতুন করে গলাগলি শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ ও একাত্তরের গণহত্যার কথা ভুলে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব গাঁ করতে কোমর কষে ঝাঁপিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। যিনি মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার বাহিনীর হয়ে তহবিল সংগ্রহ করেছিলেন। গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাক বিদেশসচিব আমনা বালোচ। তখন তাঁর সঙ্গে বৈঠকে একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছিলেন ত‍ৎকালীন বিদেশ সচিব জসীমউদ্দিন। তাঁর ওই মুক্তিযুদ্ধ প্রেম ভালভাবে মেনে নেয়নি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট তদারকি সরকার। ফলে বিদেশ সচিবের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। গত মাসে পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঢাকা সফর করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার প্রদানে সম্মত হয়।

গত এপ্রিলেই পাক বিদেশমন্ত্রী ইসাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলা এবং তার পরবর্তী ভারত-পাক সংঘর্ষের জেরে ওই সফরসূচি স্থগিত রাখা হয়। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের শিষ্টাচার শাখার এক আধিকারিক জানিয়েছেন ‘রবিবার (২৪ অগস্ট) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন পাক বিদেশ মন্ত্রী। পাশাপাশি পাকিস্তান প্রেমী হিসাবে পরিচিত জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ হিন্দু ও মুক্তিযুদ্ধ বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?