দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজশাহীতে এবার দাম বাড়ছে জলের

আন্তর্জাতিক ডেস্ক: জলের দাম বাড়ছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন দাম। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বর্তমানে প্রতি এক হাজার লিটার জল তোলা থেকে শুরু করে পরিশোধন, সরবরাহ করতে খরচ হয় আট টাকা ৯০ পয়সা। আবাসিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার জলের দাম ২টাকা ২৭ পয়সা। (বাংলেদিশ মুদ্রায়)। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি থেকে জলের নতুন দাম হবে প্রতি হাজারে ১৩ টাকা ৬২ পয়সা। বর্তমানে দাম ৪টাকা ৫৪ পয়সা। দুটো ক্ষেত্রেই জলের দাম এক লাফে তিনগুণ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবাসিক এবং বাণিজ্যিক যে সব সংযোগ মিটার নেই, সেগুলোর ক্ষেত্রে পাইপের ব্যস এবং ভবনের তলার ওপর নির্ভর করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসিকে আধা ইঞ্চি পাইপে নিচতলার জন্য প্রতি মাসে আগামীমাস থেকে দিতে হবে ১৫০ টাকা। আর দশতলার জন্য ধার্য করা হয়েছে ৮২৫ টাকা। এক ইঞ্চি পাইপের ক্ষেত্রে নিচতলার জন্য ধার্য করা হয়েছে ৩৭৫ টাকা। দশতলার ২০৭০ টাকা। আর দ্বিতীয়তল থেকে নবমতল পর্যন্ত এবং দশতলার ওপরের তলার জন্য জলের বিল আনুপাতিক হারে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে কোনও ধরনের আবাসনের জন্য দেড় ইঞ্চি পাইপে ৫,৬২৫ টাকা, দুই ইঞ্চি পাইপের ৭,৫০০, তিন ইঞ্চিতে ৯,৩৫০ টাকা, চার ইঞ্চির জন্য বরাদ্দ করা হয়েছে ১১,২৫০ টাকা। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে নিচতলার আধা ইঞ্চি পাইপের জন্য প্রতি মাসে ধার্য করা হয়েছে মাসিক ৩০০ টাকা। আর দশতলার জন্য ধার্য করা হয়েছে ১, ৬৫০ টাকা।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ