সাত বছর বাদে ঢাকার মাটিতে পা রাখল বিরাট-রোহিতরা

চলতি সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে রোহিত বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খে;তে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা বেজে ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিমান। এদিন অবশ্য দলের সঙ্গে আসেননি শিখর ধাওয়ান-ওয়াশিংটন সুন্দররা। তাঁরা আগামিকাল ঢাকায় আসবেন।

ভারতীয় দলকে ঘিরে বিমানবন্দরে ক্রিকেট ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। আগামিকাল শুক্রবারই অনুশীলনে নামছে সফরকারী দল।
সাত বছর আগে ২০১৫ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল শেষ বারের মতো বাংলাদেশ সফরে এসেছিল। কিন্তু ওই সফরে খালি হাতেই ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তিনটি একদিনের ম্যাচের মধ্যে দুটিতে জিতে সিরিজ জিতেছিল টাইগাররা। আর একমাত্র টেস্টটি ড্র হয়েছিল। যদিও তার এক বছর বাদে ফের বাংলাদেশে পা রেখেছিল ভারতীয় দল। কিন্তু সেবার এশিয়া কাপ খেলতে এসেছিল বিরাটরা। অবশ্য চ্যাম্পিয়ান হয়েই ফিরেছিল।

চলতি সফরে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে ভারতীয় দল। আগামী রবিবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে রোহিত-লিটনরা। সাতই ডিসেম্বর দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর ওই স্টেডিয়ামেই প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে। ২৭ ডিসেম্বর ঢাকা ছেড়ে দেশের উদ্দেশে পাড়ি জমাবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার