পাকিস্তানকে কোণঠাসা করতে মোক্ষম চাল মোদির, খালেদার দিকে বন্ধুত্বের হাত বাড়াল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে ‘ঠ্যালার নাম বাবাজি’। ঠ্যালায় পড়তে নাকি বিড়াল গাছে ওঠে। তেমনই দশা হয়েছে ভারতের শাসন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের। গত ১৫ বছর শেখ হাসিনার জমানায় বার বার ভারতের শাসক দল বিজেপির শীর্ষ নেতৃত্বকে বন্ধুত্বের বার্তা পাঠিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি’র শীর্ষ নেতারা। কিন্তু তাতে সাড়া দেননি নরেন্দ্র মোদি-অমিত শাহরা। এমনকি গত ৫ অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরে অন্যান্য দেশের রাষ্ট্রদূত বিএনপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেও ‘পাকিস্তান’ ঘনিষ্ঠ দলটির সঙ্গে দুরত্ব বজায় রেখে চলেছিল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস।কিন্তু আচমকাই ডিগবাজি খেয়ে রবিবার বিএনপির কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। প্রায় দুই ঘন্টা বৈঠক চলে। সূত্রের খবর, অতীত ভুলে বিএনপির সঙ্গে ‘সখ্যতা’ গড়ে তোলার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদির দূত।

এদিন বিকেলে রাজধানীর অভিজাত গুলশানে বিএনপি চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে হাজির হন ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা সঙ্গে ছিলেন উপ রাষ্ট্রদূত প্রভন বাধে। বিএনপির তরফে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নিতাই রায়চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সূত্রের খবর, দীর্ঘ দুই ঘন্টার বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। পদচ্যূত ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে মোদি সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি নেতারা। ভারতীয় রাষ্ট্রদূতকে তাঁরা বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে তীব্র ভারত বিদ্বেষী করে তুলেছে মোদি সরকার।’

ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে, আমরা সেগুলো তুলে ধরেছি। আমাদের সঙ্গেও তাঁরা তাঁদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও পজেটিভিটি নিয়ে আসা যায়, সেটা নিয়ে তাঁরা কাজ করতে আগ্রহী।’

সুপারি কিলার দিয়ে ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপকে খুন, আদালতে দোষী সাব্যস্ত ৭ জন

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের