এই মুহূর্তে




খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে সিঙ্গাপুর বা ইউরোপে নিয়ে যাওয়া হবে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ অসুস্থ বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিগত কয়েকদিন ধরেই তাঁর অবস্থা সঙ্কটজনক। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এবং ICU-তে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু তাঁর শরীরের অবস্থা ভাল নয়। তাই উন্নত চিকিৎসার জন্যে তাঁকে সিঙ্গাপুর বা ইউরোপে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তৈরি রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও। অর্থাৎ যে কোনও সময়েই তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। বিষয়টি জানিয়েছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কিন্তু বিএনপির ভাইস-চেয়ারম্যান জানিয়েছেন, বিদেশে যাওয়ার মতো তাঁর শারীরিক সক্ষমতা নেই।

বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করছেন গোটা দেশের মানুষ। তাঁকে দ্রুত সুস্থ করার জন্যে প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।শনিবার (২৯ নভেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। তিনি সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন, চিকিৎসকেরা আশাব্যঞ্জক কোনও খবর দেননি। এখনও তাঁর অবস্থার উন্নতি হয়নি। সকলে প্রার্থনা করুন।

খালেদা জিয়ার বর্তমান বয়স ৮০ বছর। বয়সজনিত শরীরের নানা জটিল রোগে ভুগছেন তিনি। ফুসফুসে সংক্রমণ রয়েছে তাঁর। হৃদ্‌যন্ত্রেও সমস্যা রয়েছে। তাই তাঁকে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করাতে হয়। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তিনি। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকে রা তাঁকে পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকেরা পেশা দারিত্বের পাশাপাশি আন্তরিকতা দিয়ে মায়ের সেবা করছেন বলে জানিয়েছিলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।এদিকে বিএনপির ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান জানিয়েছেন যে, দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্যে তাঁর খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই তাঁকে বিদেশে নেওয়া হবে। ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন আছে। কিন্তু বিদেশে যাওয়ার জন্যে তাঁর শারীরিক সক্ষমতা নেই। তাই তিনি একটু ভাল বোধ করলে তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হবে। বিদেশের নানা হাসপাতালে যোগাযোগ করা রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার সকালে তাকে দেখতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম। বাইরে এসে তিনিও সকলের প্রার্থনা চেয়েছেন। এর আগে জাতীয় নাগরিক পার্টির তিন সদস্য খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিতে হাসপাতালে গিয়ে ছিলেন। তাঁরা জানিয়েছিলেন, খালেদা জিয়ার অবস্থার অবনতি হলেও তিনি সজাগ ও সজ্ঞানে আছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লাশের পরিবর্তে লাশ’, ফের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ডের

ঢাকায় ভারতীয় দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি জয়েশের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চের  

‘নিরাপদ নয়’, বাংলাদেশে ঘোরা নিয়ে নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

‘সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেব’, হুঙ্কার মোল্লা ইউনূসের পোষ্যপুত্র হাসনাতের

আইপিএলের নিলামে দল পাবেন সাত বাংলাদেশি ক্রিকেটার?

পাক হানাদারদের পথ অনুসরণ করে এবার বুদ্ধিজীবী‌ নির্মূল অভিযান শুরু মোল্লা ইউনূসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ