পড়ুয়াদের শপথবাক্য থেকে বাদ ‘মুক্তিযুদ্ধ’ ও ‘পাকিস্তানের শোষণ’, ইউনূসের ‘রাজাকার’ শিক্ষা উপদেষ্টার কীর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের তদারকি সরকারের শিক্ষা উপদেষ্টা পদে দায়িত্ব পেয়েছেন কুখ্যাত রাজাকার ও পাকিস্তানি গণহত্যাকারীদের দোসর সিআর আবরার। আর শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিয়েই পাকিস্তানি প্রভুদের নির্দেশে ছোট শিশু তথা ভবিষ্যতের নাগরিকরা যাতে মুক্তিযুদ্ধের লড়াই সম্পর্কে জানতে না পারে, সেই কৌশল নিয়েছেন। বিদ্যালয়ে শিশুদের প্রাত্যহিক শপথবাক্য পাঠে ‘মুক্তিযুদ্ধ’ ও ‘পাকিস্তানের শোষণ’ সহ একাধিক শব্দগুচ্ছ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রকের তরফে ছোট শিক্ষার্থীদের জন্য নতুন শপথবাক্যের বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কেন মুক্তিযুদ্ধ ও পাকিস্তানের শোষণের মতো শব্দগুচ্ছ বাদ পড়ল তা  নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বহু অভিভাবক। তবে একাত্তরের রাজাকার বাহিনীর অন্যতম সদস্য তথা শিক্ষা উপদদেষ্টা সিআর আবরার কোনও রাখঢাক না রেখে বলেছেন, ‘একাত্তরে পাকিস্তান ভাগ করে স্বাধীন বাংলাদেশ গঠন ও মুক্তিযুদ্ধ ছিল ভুল সিদ্ধান্ত। ভারতের নির্দেশে ওই লড়াই হয়েছিল। ভারতীয় দালালরা ওই লড়াই করেছিল। বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ শব্দ মুছে দেওয়া উচিত। আগের সরকারগুলি সেই কাজ করেননি। ফলে আমাদের করতে হচ্ছে।’

২০২১ সালের ২৮ ডিসেম্বর শেখ হাসিনা সরকারের জমানায় শিক্ষা মন্ত্রকের এক আদেশে বিদ্যালয়ের পড়ুয়াদের  শপথবাক্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং শহিদদের আত্মত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। সেই সময়ের শপথবাক্য ছিল– ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

গত ৫ অগস্ট আমেরিকা ও পাকিস্তানের গুপ্তচর সংস্থার সম্মিলিত ষড়যন্ত্রে ক্ষমতা থেকে উচ্ছেদ হহন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ক্ষমতায় আসীন হয় একাত্তরে পাক হানাদার বাহিনীর দোসর ও গণহত্যা চালানো রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা মোল্লা মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসেই তিনি উপদেষ্টা পদে নিয়োগ করতে থাকেন পাকিস্তান প্রেমী ও রাজাকার পরিবারের সন্তানদের। চলতি বছরের  ৪ মার্চ ওয়াহিদউদ্দিন মাহমুদকে সরিয়ে শিক্ষা উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অর্থ সাহায্যে পরিচালিত মুক্তিযুদ্ধ বিরোধী এনজিও ‘অধিকার’ এর সভাপতি সিআর আবরারকে। যার বিরুদ্ধে ১৯৭১ সালে ফরিদপুরে ও মাদারীপুরে হিন্দু মেয়েদের বিরুদ্ধে গণধর্ষণ সংগঠিত করার অভিযোগ রয়েছে। আবরারের বাবা আবদুস সাত্তার চৌধুরী ছিলেন ফরিদপুরের ‘আল শামস’ বাহিনীর প্রধান। মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে খুন করার পাশাপাশি হিন্দুদের বাড়ি-ঘর লুঠেও নেতৃত্ব দিয়েছিলেন। পাক প্রভুদের নির্দেশে  বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের নিয়ে লড়াই করার পাশাপাশি জঙ্গি সংগঠন ‘আল-কায়দা’র বাংলাদেশ  শাখা ও ‘হিযবুত তাহরীর’ পৃষ্ঠপোষক হিসাবেও পরিচিত সিআর আবরার।

শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরেই পাকিস্তানি ভজনা শুরু করে দেন রাজাকার বাহিনীর অন্যতম নেতা। নিজের দফতরে মোহাম্মদ আলি জিন্নাহর ছবি লাগিয়ে পাক প্রভুদের গুড বুকে থাকারও চেষ্টা চালিয়েছেন। গতকাল বুধবারই (২১ মে) রাজাকার আবরারের নির্দেশে ছোট পড়ুয়াদের জন্য নতুন শপথবাক্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রক। ওই শপথবাক্য থেকে উধাও হয়েছে মুক্তিযুদ্ধ, পাকিস্তানের অত্যাচার, শহিদদের আত্মত্যাগের কথা। শপথবাক্যে যোগ হয়েছে ‘আল্লাহ’ শব্দ। এখন থেকে পড়ুয়ারা যে শপথবাক্য পড়বেন, তা হল-‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের