মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দুদের ছোঁয়া রয়েছে অভিযোগ তুলে গত বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পর্ষদ আয়োজিত পয়লা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রার নাম থেকে ছেঁটে ফেলা হয়েছিল ‘মঙ্গল’ শব্দ। তারেক রহমান সরকারও মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে বৈশাখী শোভাযাত্রায় ‘মঙ্গল’ শব্দ যুক্ত করার সাহস দেখায়নি। কিন্তু মৌলবাদীদের ফতোয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রাক্তন পড়ুয়ারা। মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকার রাজপথে বের করলেন ‘মঙ্গল শোভাযাত্রা’। ওই বর্ণাঢ্য মিছিলে পা মিলিয়েছিলেন কয়েক হাজার সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কে মীনাবাজারের সামনে থেকে বের করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। কাগজের ঘোড়া, কাঠ ও কাগজের তৈরি পাখি, পেঁচা, পায়রার ও বাঘসহ নানা চরিত্রের মুখোশ পরে অংশগ্রহণকারী কবি, শিল্পী, সাহিত্যিক, নাট্যাকার ও আবৃত্তিকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শুরুর আগে জাতীয় সঙ্গীত, এরপর ধনধান্য পুষ্পভরা, এরপর ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে বর্ষবরণের অনুষ্ঠানের সূচনা হয়।  শোভাযাত্রায় অংশ নেওয়া আবৃত্তি শিল্পী শিরিন ইসলাম বলেন, ‘মঙ্গল বাংলা ও বাঙালির ঐতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল নাম নিয়েই শোভাযাত্রা শুরু হয়েছিল। বছরের প্রথম দিন বাঙালির সবকিছু যেন ভাল হয়, মঙ্গল হয়। মঙ্গল কামনা করেই নামটি দেওয়া হয়েছিল। এখন যেহেতু মঙ্গল নাম নিয়ে সমস্যা, এই কারণে বাইরে এসে মঙ্গল শোভাযাত্রা করতে হচ্ছে।’

শোভাযাত্রার আয়োজক কঙ্কন নাগ বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা নামের বড় কারণ হচ্ছে, আমরা বছরের প্রথম দিন এমন এতটা বার্তা ছড়িয়ে দিতে চাই যে মানুষ যাতে মঙ্গল দিয়ে বছরটা শুরু করতে পারে। সব বিভেদ, ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষ যাতে মঙ্গলের বারতা নিয়ে বছরটা শুরু করতে পারে।’

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ