কৃষক বাবার স্বপ্ন পূরণ, বিশ্বকাপে খেলবেন বাংলার মেয়ে

দক্ষিণ আফ্রিকায় আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দারিদ্রের কারণে বাবার সঙ্গে জমিতে নেমে করেছেন কৃষিকাজ। টেনেছেন হাল। এবার সেই কৃষক কন্যা খেলবেন বিশ্বকাপে। বাংলাদেশের নীলফামারী (Nilphamari) জেলার মেয়ে মারুফা আক্তার (Marufa Akhter) বাংলাদেশের হয়ে খেলবেন মেয়েদের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)।

দক্ষিণ আফ্রিকায় আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলতে চলেছেন নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ঢেলাপীর এলাকার কৃষক আলিমুল্লাহর ছোট মেয়ে মারুফা আক্তার। যদিও এর আগে তিনি জাতীয় দলে খেলেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে চলমান বিশ্বকাপেও খেলেছেন তিনি।

ছোট থেকেই ক্রিকেটের প্রতি ভালো লাগা মারুফার। পাড়ায় প্রথম দিকে তিনি ছেলেদের সঙ্গে খেলতেন। পরে বিকেএসপিতে প্রশিক্ষণ নেন মারুফা। করোনার কারণে ২০২১ সালে খেলা বন্ধ ছিল। সেই সময় বাবার সঙ্গে বর্গা জমিতে কৃষিকাজ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জমিতে মই টানার ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় মই টানছেন মারুফা। মারুফার দাদা আল-আমিন বলেন, ‘অভাব-অনটনের সংসারে দুই বেলা ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার জন্য যেখানে সংগ্রাম করতে হয়, সেখানে ক্রিকেট খেলা বিলাসিতা মনে হয়েছিল মারুফার। তাই করোনার সময়ে পারিবারিক দুরবস্থায় ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।’ নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের মহিলা দলে জায়গা করে নিলেন ১৯ বছর বয়সী ডানহাতি পেসার মারুফা। জাতীয় দলে জায়গা করে নেওয়ায় নীলফামারীতে এখন খুশির পরিবেশ। প্রসঙ্গত আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন চলমান অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দলের ৪ ক্রিকেটার। তার মধ্যে দিশা বিশ্বাস, মারুফা আক্তার ও দিলারা আক্তার আগেই জাতীয় দলে খেলেছেন। প্রথমবার ডাক পেয়েছেন স্বর্ণা আক্তার।

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন