বাংলাদেশে ফের সেনাশাসন? রাষ্ট্রপতি-ইউনূসের সঙ্গে ওয়াকারের বৈঠকের পরেই জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশ জুড়ে লাটে উঠেছে আইনশৃঙ্খলা। প্রকাশ্যে চলছে ধর্ষণ-খুন-রাহাজানি-ছিনতাই। স্বাধীনতার পরে আইনশৃঙ্খলার এমন অবনতি কখনও ঘটেনি বলেই মনে করছেন প্রবীণ নাগরিকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সন্ধে তো দূর অস্ত, দিনের বেলাতেই রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলার এমন অবনতিতে ফের সক্রিয় হয়ে উঠেছে ক্ষমতালোভী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। সোমবার (১ সেপ্টেম্বর) সামান্য সময়ের ব্যবধানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন তিনি। আর ওই বৈঠকের পরেই জোর জল্পনা শুরু হয়েছে, ফের ১/১১ ঘটতে পারে যে কোনও মুহুর্তে। তদারকি সরকারকে সরিয়ে শাসন ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী।

দেশের আইনশৃঙ্খলার অবনতির কারণে যে সেনাবাহিনীর ক্ষমতা দখলের সম্ভাবনার পথ উজ্জ্বল হয়েছে তা রবিবার (৩১ অগস্ট) বিএনপি-জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে খোলাখুলি জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। তিন দলের নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘ক্ষমতা দখলের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। দেশ জুড়ে যে নৈরাজকতা চলছে তার পিছনে পূর্ণ মদত রয়েছে সেনাবাহিনীর। ক্ষমতা দখলের পথ প্রশস্ত করতেই পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব না হলে বিপজ্জনক দিকে এগোবে দেশ।’

ইউনূসের ওই আশঙ্কার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে অতি সক্রিয় হতে দেখা গিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানকে। এদিন সকালে প্রথমে যমুনায় গিয়ে মোল্লা ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, মব ভায়োলেন্স রুখতে পুলিশের ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দেন ওয়াকার। পুলিশ মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন। পরিস্থিতি সাতদিনের মধ্যে নিয়ন্ত্রণে না আনলে সেনাবাহিনী চুপ করে থাকবে না বলেও জানিয়ে দেন। এর পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতিকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য প্রস্তুত থাকতে বলেন।’

ইউনূস ও সাহাবুদ্দিনের সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠকের পরেই বাংলাদেশ সেনার জনসংযোগ দফতরের (আইএসপিআর) তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে বলে রাষ্ট্রপতি ও তদারকি সরকারের প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা