দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের পিঁড়িতে বিদ্যা সিনহা মিম

নিজস্ব প্রতিনিধি: ঢাকার একটি পাঁচ তারা হোটেলে আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। এর আগে প্রায় দু’মাস আগেই বাগদান সেরেছেন তিনি।

বাগদানের পর মিম জানান, ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হলে সবাই রাজি হয়। পরে তাঁদের বিয়ের তারিখ ঠিক হয়।

তাঁর বিয়েতে উপস্থিত থাকবেন আত্মীয় স্বজন ও পরিবারের ঘনিষ্ঠরা। অন্যদিকে, উপস্থিত থাকবেন তাঁর জীবনসঙ্গী হতে যাওয়া সনি পোদ্দারের পরিবার। উল্লেখ্য, সোমবারই ছিল মিমের গায়ে হলুদ পর্ব। তবে বিয়ে নিয়ে ব্যস্ততার কারণে মিডিয়ায়র সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন চিত্রনায়িকা।

প্রসঙ্গত, ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ