চিন্ময় প্রভুর জামিন রুখতে চরম নোংরামি ‘রাজাকার’ ইউনূসের, ৭০ হিন্দু আইনজীবীর নামে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশে মুসলিম মৌলবাদী-পুলিশ ও সেনাবাহিনীর হাতে হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর জামিন শুনানি আটকাতে নখদাঁত বের করে আসরে নেমেছে রাজাকার মুহাম্মদ ইউনূসের সরকার। জামিন শুনানিতে যাতে কোনও হিন্দু আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে লড়তে না পারেন তার জন্য রবিবার (১ ডিসেম্বর) ৭০ হিন্দু আইনজীবীর নামে মিথ্যা মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি হিন্দু আইনজীবীদের চেম্বার ভাঙচুর করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় হিন্দুদের রক্ষা কর্তা তথা চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থার ঘোষিত এজেন্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে মিথ্যা মামলায় দিয়ে চিন্ময প্রভুকে গ্রেফতার করে কুখ্যাত খুনি বাহিনি হিসাবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরের দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে পেশ করা হয় তাঁকে। জামিন আর্জি খারিজ করে জেল আদালতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই থেকে জেলেই সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে হিন্দু ধর্মগুরুকে।

রবিবার (১ ডিসেম্বর) সকালেই আদালতের তরফ থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার চিন্ময় প্রভুর জামিন আর্জির শুনানি হবে। আর ওই কথা জানার পরেই হিন্দু ধর্মগুরুর জামিন শুনানি আটকাতে নতুন করে ষড়যন্ত্র করে রাজাকার মুহাম্মদ ইউনূসের সরকার। গত মঙ্গলবার যিনি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর হয়ে আইনি লড়াই করেছিলেন সেই আইনজীবী শুভাশিস শর্মার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু শুভাশিসবাবুই নন, আরও ৭০ হিন্দু আইনজীবীর নামে বিভিন্ন অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বাদ যাননি দুই হিন্দু সাংবাদিকও আয়ান শর্মা ও শুকলাল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে সনাতনী জাগরণ মঞ্চের অন্যতম সংগঠক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী অভিযোগ করেন, ‘চিন্ময় প্রভুর জামিন শুনানি আটকাতে নখদাঁত বের করে ঝাঁপিয়েছে মৌলবাদীরা। ষড়যন্ত্রমূলকভাবে ৭০ আইনজীবীর নামে মামলা দায়ের করা হয়েছে।’

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী