ভারত বিরোধী নয়া ষড়যন্ত্র! ঢাকা পৌঁছলেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতবিরোধী ইউনূস আরেকটি উদ্বেগজনক পদক্ষেপ নিয়েছেন। হাত মিলিয়েছেন পাকিস্তানের সঙ্গে। সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় চিন্তার মেঘ জমেছে নয়াদিল্লির শীর্ষ সুরক্ষা কর্তাদের কপালে। সেই চিন্তা বৃদ্ধি করে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে রবিবার (৯ অক্টোবর) বনানীর নৌবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বাংলাদেশের নৌবাহিনী প্রধান পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানান। গার্ড অব অনার দেওয়া হয় পাক নৌবাহিনীর প্রধানকে। এদিন দুই দেশের নৌবাহিনীর মধ্যে আলোচনা হয় পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে। বাংলাদেশের নৌবাহিনী প্রধান পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানান। গার্ড অব অনার দেওয়া হয় পাক নৌবাহিনীর প্রধানকে। এদিন দুই দেশের নৌবাহিনীর মধ্যে আলোচনা হয় পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে। দুই দেশের নৌবাহিনীর প্রধান এদিন নিজেদের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাপ্রকাশ করেছেন। এই বৈঠকের সঙ্গে সময় উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধিদল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে ও নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের ৫৪ বছর বাদে ফের বাংলাদেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্রবাহী পাকিস্তানি যুদ্ধজাহাজ। শনিবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর গেড়েছে পাক যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। ভারতীয় নৌবাহিনী ও উপকূল রক্ষীদের হাত থেকে বাঁচাতে বঙ্গোপসাগরের মোহনা থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পাকিস্তানি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’কে এসকর্ট করে নিয়ে এসেছে। প্রসঙ্গত: ১৯৭১ সালে বিশাখাপত্তনম উপকূলে ডুবে যাওয়া সাবমেরিন ‘পিএনএস গাজী’র পর এই প্রথম কোনও পাকিস্তানি যুদ্ধজাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই মোল্লা মুহাম্মদ ইউনূস একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যাকারী পাকিস্তানি শাসকদের সঙ্গে দহরম-মহরম বাড়িয়ে চলেছেন। বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণের জন্য পাক সেনাবাহিনীর সাহায্য নিয়েছেন। পাশাপাশি ভারতকে সবক শেখাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়েই শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে ক্ষেপণাস্ত্রবাহী পাকিস্তানি যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, যুদ্ধজাহাজে থাকা পাকিস্তানি নৌবাহিনীর আধিকারিকদের চট্টগ্রামের ‘বহির্নোঙরে’ বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। চার দিনের বেশি বাংলাদেশি জলসীমায় থাকবে পাকিস্তানি যুদ্ধজাহাজটি। বাংলাদেশ নৌবাহিনীর ২০ জন বাছাই করা আধিকারিক পিএনএস সাইফেতে থাকার সুযোগ পাবেন।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি