ইলিশ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ৯  ম‍ৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে ভারতীয় একটি ট্রলারসহ ৯ জন ম‍ৎস্যজীবীকে আটক করেছে নৌবাহিনী। আটক ম‍ৎস্যজীবীদের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ধৃতদের বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মোংলা থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, গভীর বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়াসংলগ্ন এলাকায় টহলের সময়ে ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার নজরে পড়ে নৌবাহিনীর। অবৈধভাবে বাংলাদেশি জলসীমায় ঢুকে মাছ ধরার অপরাধে ওই ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে ৯ জন ম‍ৎস্যজীবী ছিলেন। আটক ট্রলারটি থেকে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ বাজেয়াপ্ত করা হয়। এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ‘এফবি শুভযাত্রা’ নামে একটি ভারতীয় ফিসিং ট্রলার আটক করে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনীর সদস্যরা। ট্রলারটিতে ১৪ জন ভারতীয় জেলে ছিলেন। বাজেয়াপ্ত ট্রলারটি থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ আটক করা হয়েছে। আটক মাছ রাতেই ফেরিঘাটে নিলামে বিক্রি করা হয়।’

বঙ্গোপসাগরে ইলিশ ধরতে এসে এর আগেও একাধিকবার উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনীর হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের ম‍ৎস্যজীবীরা। শেখ হাসিনা জমানায় আটক হওয়া ম‍ৎস্যজীবীদের নামে কোনও মামলা না দিয়েই মানবিকতার খাতিরে ফেরত পাঠানো হতো। তবে ইউনূস সরকারের জমানায় ভারতীয়দের শত্রু হিসাবেই মনে করছে নৌবাহিনী। এর গত ১৪ জুলাই দুটি ও ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করে নৌবাহিনী। অগস্টে ‘এফবি পারমিতা’ নামে আটক ট্রলারেও ১৪ জন মৎস্যজীবী ছিলেন।

 

 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড