চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লজ্জা! নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে পারলেন না কোনও প্রার্থীই, বাদ গেলেন সকলেই

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরির পরীক্ষায় বসেছে অথচ দেশের জাতীয় সঙ্গীত কী সেটাই জানেন না। ভাবুন একবার দেশের শিক্ষার অবস্থা। জাতীয় সঙ্গীত লিখতে না পারার কারণে নিয়োগ পরীক্ষায় বসা সকল প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত লিখতে পারেননি ৩৮ জন প্রার্থীর একজনও। সেই কারণে তাঁদের সকলকেই এই চাকরির জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে বাদ দেওয়া হয়েছে।  

জানা গিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগের ও প্রার্থী বাছাই পরীক্ষা হয়। উপজেলা প্রশাসন সূত্রে  খবর,  তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগের কার্যক্রম শুরু  হয়েছে যেখানে মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন। পরীক্ষার শুরুতে স্বাভাবিক ভাবে প্রার্থীদের ফিটনেস পরীক্ষা করানো হয়। তারপর    নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের জন্য সকল  প্রার্থীদের জাতীয় সংগীত লিখতে  দেওয়া হয়।  সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট।   নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেনি। এই ঘটনা যেকোনও দেশের মানুষের কাছে  অত্যন্ত লজ্জার।  এই কারণে মেধা পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীকে উপযুক্ত হিসেবে বাছা হয়নি। তাই   প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি নিয়োগ বাছাই কমিটি।

আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোটা অঙ্কের জরিমানা, পাকিস্তানি ক্রিকেটারকে কড়া শাস্তি দিল আইসিসি

জানা গিয়েছে কোনও প্রার্থী  উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। এই ঘটনা নিয়ে, এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বিস্ময় প্রকাশ করে বলেন, “শারীরিক যোগ্যতা যাচাই শেষে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের মেধা যাচাই করতে গিয়ে দেখা যায়, অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই আমাদের জাতীয় সংগীতটি সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।” 

 

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ