শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোটা অঙ্কের জরিমানা, পাকিস্তানি ক্রিকেটারকে কড়া শাস্তি দিল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ গজের ময়দানে পাকিস্তানের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় প্রহর গুনছে সলমন আলি আঘারা। এর মধ্যেই পাকিস্তানি ক্রিকেট শিবিরে এল আরও এক খারাপ খবর। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড় শাস্তি পেলেন পাকিস্তান  মহিলা ক্রিকেট দলের ওপেনার সিদ্রা আমিন। তাঁর শাস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। অসদাচরণের  কারণে সিদ্রাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে  যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
 

ততে এটাই প্রথম নয়,  গত  কয়েকমাসে এটি সিদ্রা আমিনের দ্বিতীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা।  এই ঘটনার আগে  আগে ২০২৫ সালের ৫ অক্টোবর ভারতের বিপক্ষে একটি ম্যাচেও আচরণবিধি ভঙ্গের  অভিযোগে তিনি শাস্তি পেয়েছিলেন। দুটি অভিযোগ মিলিয়ে বর্তমানে  পাকিস্তানের মহিলা ক্রিকেট টিমের ওপেনারের ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুই। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে   দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে গত ২২ ফেব্রুয়ারি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচে।   ইনিংসের ২৪তম ওভারে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে হতাশা প্রকাশের সময় খেলার মাঠের আচরণবিধি লঙ্ঘন করেন সিদ্রা। পাকিস্তান ইনিংসের ২৪ ওভারে প্রোটিয়া লেগ স্পিনার সুন লুস সিদরা আমিনকে আউট করে দেন । আউট হওয়ার পর হতাশায় ভেঙে পড়ে  রাগের মাথায় তিনি নিজের ব্যাটটা মাটিতে আছড়ে ফেলেন। এতেই তাঁর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে। গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ চলাকালীন সিদরার বিরুদ্ধে অভিযোগ করেন অন-ফিল্ড আম্পায়ার কেরিন ক্লাসটে এবং নিমালি পেরেরা, তৃতীয় আম্পায়ার লরেন আগেনবাগ এবং চতুর্থ আম্পায়ার স্টেসি ল্যাকে। 

জেনে নিন আইসিসির নিয়ম কি বলছে… 

আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারকে লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য হয়। সিদ্রার ঘটানো কাজটি   সেই শ্রেণিতে পড়েছে। পাক খেলোয়ার নিজের দোষ স্বীকার করেছেন তাই শুনানির প্রয়োজন হয়নি বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা