আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না খালেদা

আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দিল না হাসিনা সরকার। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মানবিক কারণে দণ্ডাদেশ স্থগিত রেখে বিএনপি নেত্রীকে দেশে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া যেতে পারে। কিন্তু বিদেশে গিয়ে তাঁকে চিকিৎসা পরিষেবার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য গঠিত বিশেষ মেডিক্যাল বোর্ড গত ২৮ নভেম্বর জানায়, খালেদার অত্যাধুনিক চিকিৎসার প্রয়োজন। সে কারণে তাঁকে বিদেশে নিয়ে যেতে হবে। মেডিক্যাল বোর্ডের ওই সুপারিশের প্রেক্ষিতে দলের তরফ আইন মন্ত্রকে আবেদন করা হয়। আবেদন খতিয়ে দেখার জন্য আইন মন্ত্রক সেই আর্জিপত্র স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রক আবেদন মঞ্জুর করতে অস্বীকার করে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে সরকার গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘বিএনপি নেত্রীকে বিদেশে গিয়ে চিকিৎসার ব্যাপারে ছাড়পত্র দিতে নারাজ আইন মন্ত্রক। দেশে থেকে খালেদা জিয়া  যাতে চিকিৎসা সংক্রান্ত যাবাতীয় সুযোগ সুবিধা পান সে দিকে খেয়াল রাখবে সরকার।’

উল্লেখ করা যেতে পারে, গত ১৩ নভেম্বর থেকে এখানকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রী। দল এবং পরিবারের তরফ থেকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে একাধিকবার আর্জি জানান হয়। সরকার সেই আর্জি খারিজ করে দেয়। গত ২৮ নভেম্বর আইন মন্ত্রক সংসদে জানায়, খালেদা মুক্ত। কারণ, তিনি আর সরকারের হেফজতে নেই। তারপরেও বিদেশে গিয়ে চিকিৎসার ব্যাপারে সরকার আপত্তি তোলায় দল রীতিমতো অসন্তুষ্ট।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ