পাক গুপ্তচর সংস্থার ‘এজেন্ট’, পরীমণি-বাঁধনের উপরে ভারতীয় দূতাবাসের ভিসা নিষেধাজ্ঞা!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনাকে উ‍ৎখাতের ষড়যন্ত্রে দু’জনেই সক্রিয় ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময়ে করাচি থেকে ঢাকায় আসা পাক গুপ্তচর সংস্থার ‘ডিপ অ্যাসেটদের’ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন দু’জনেই। শুধু তাই নয়, ঢাকাস্থ পাক দূতাবাসের দ্বিতীয় শীর্ষ আধিকারিক কামরান ধাঙ্গালের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দু’জনের। আর সেই কারণেই দুই ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও পরীমণিকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ভারতীয় দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, আপাতত আজমেরী হক বাঁধন ও পরীমণিকে ভারতে ঢোকার ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুজনকে ভবিষ্যতে ভিসা দেওয়া হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়।

সূত্রের খবর, গত জুলাই মাসে শেখ হাসিনাকে উচ্ছেদের লক্ষ্যে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই যে ‘অপারেশন সাইক্লোন’ মিশন চালু করেছিল, সেই মিশনে জড়িত ছিলেন আজমেরী হক বাঁধন ও পরীমণি। দুজনে কোটা সংস্কার আন্দোলনের সময়ে রাস্তায় নেমে শেখ হাসিনা ও ভারত বিরোধী শ্লোগান দিয়েছিলেন। আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন। এমনকি করাচি থেকে আসা আইএসআইয়ের তিন ডিপ অ্যাসেটকে নিজেদের বাড়িতে অস্থায়ী ডেরা বাঁধতে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই বাঁধনের সঙ্গে আইএসআইয়ের যোগাযোগের বিষয়টি নজরে আসে ভারতীয় গোয়েন্দাদের। যে কারণে গত এপ্রিলে বেঙ্গালুরু চলচ্চিত্র উ‍ৎসবে জুরি হিসাবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেও বাঁধনকে ভিসা দেয়নি ভারতীয় দূতাবাস। শুধু তাই নয়, ভারতে যতদিন শেখ হাসিনা থাকছেন ততদিন বাঁধনকে ভিসা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওপার বাংলায় পরিচালক দেবরাজ সিনহার নির্দেশনায় সোহম চক্রবর্তীর বিপরীতে ‘ফেলুবকশি’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। ওই ছবির শুটিং শেষ হলেও ডাবিং শেষ হয়নি। ওই ডাবিং শেষ করার জন্য কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আগের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেছিলেন পরীমণি। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত ভিসা দেওয়া সম্ভব নয়। ভিসা সমস্যার কথা সংবাদমাধ্যমের কাছে স্বীকারও করেছেন পরীমণি। জানিয়েছেন, ‘নতুন ভিসা পেতে সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না।‘

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে