এই মুহূর্তে

টুইটে শুভেচ্ছা জানানোর পরে তারেককে ফোন মোদির, কি কথা হল দুই নেতার?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুটি আসনে জেতার পরেই সকালে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বিএনপির চেয়ারম্যানকে  সরাসরি  ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী। অনেকেই বলছেন বিএনপি নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা  পেলেও ঘুম উড়েছে মোদী সরকারের কারণ জামায়াতের উত্থানে ভারতকে বেজায় ভাবাচ্ছে। সূত্রের খবর ভারতের গোয়েন্দা সংস্থাগুলির কপালে জমেছে চিন্তার ভাঁজ। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের তিন রাজ্য অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সীমান্তে ওপারে বাংলাদেশের যে সমস্ত কেন্দ্রগুলি রয়েছে সেখানে জয়ী হয়েছে পাকিস্তান পন্থী দল জামায়াতে ইসলামী দলের নেতারা। এতে এবার ভারতের সন্ত্রাসবাদের বীজ  বপন করতে সুবিধা হবে পাকিস্তানের। ভারতে জঙ্গি অন্যপ্রবেশের জন্য এবার শুধু কাশ্মীর সীমান্ত নয় বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের এই তিন রাজ্য দিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বেড়ে গেল বলেই মত দিচ্ছে ওয়াকিবহল মহল।  তাই আন্তর্জাতিক সম্পর্কবিদদের অনেকেই বলছেন পরিস্থিতি এখন থেকেই নিজেদের হাতে রাখতে  এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানানোর পরেই তারেকের সঙ্গে নিজে কথা বলেছেন প্রধানমন্ত্রী।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলারে তাঁদের  ফোনে কথা বলার কথা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁর প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।” 

সকালে শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছিলেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।” 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইউনূসের দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে এবার পথে জামায়াতে ইসলামী

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন খালেদা জিয়া

জামিন পেলেন ইউনুস জামানায় জেলে যাওয়া সাংবাদিক আনিস আলমগীর

লালনের কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছুরি দিয়ে শিক্ষিকাকে ক্ষতবিক্ষত করে খুন

সরকারি ‘বাবুমশায়’রা না আসায় অফিসের বারান্দায় বসে রইলেন মন্ত্রী

কয়েক হাজার কোটির দুর্নীতি, আসিফ মাহমুদ-সহ ইউনূসের ৪ উপদেষ্টার ব্যাঙ্ক হিসাব তলব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte