ছাত্র আন্দোলনে ফের অগ্নিগর্ভ ঢাকা, পড়ুয়াদের রক্তে ভিজল রাজপথ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন ঘিরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল ঢাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড-কোনও কিছুই ব্যবহার করতে বাকি রাখেনি ‘জুনিয়র ভুট্টো’ রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। পুলিশের নৃশংস আক্রমণে জখম হয়েছেন শতাধিক পড়ুয়া-শিক্ষক-সাংবাদিক। রক্তে ভেসেছে ঢাকার রাজপথ। পাকিস্তানি জমানা ফিরিয়ে আনা মোল্লা ইউনূসের পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। প্রতিবেদন প্রকাশের সময়ে রাজধানীর কাঁকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। সেই বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষক থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ।

একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে বুধবার  (১৪ মে) ‘যমুনা চলো’র (তদারকি সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়) ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দুপুর পৌনে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে লংমার্চ শুরু করেন শিক্ষক–পড়ুয়ারা। বেলা সাড়ে ১২টার দিকে মিছিল কাঁকরাইল মসজিদের সামনে পৌঁছলে বাধা দেয় পুলিশ। সেই সময় আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। আচমকাই জানোয়ারের মতো নিরস্ত্র পড়ুয়া-শিক্ষকদের উপরে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। রমনা বিভাগের ডিসি তথা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ কর্মীরা পড়ুয়া ও শিক্ষকদের রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাঠিপেটা শুরু করে। এমনকি মহিলা পড়ুয়াদের পোশাক ছিড়ে দিয়ে শ্লীললতাহানির চেষ্টা চালায়। তাতেও বিক্ষোভকারীরা না দমায় ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা পিছু হটেন। পুলিশের হামলায় শতাধিক ছাত্র-শিক্ষক-সাংবাদিক আহত হন। ঘণ্টাখানেক পর আন্দোলনকারীদের একটি অংশ কাঁকরাইলে যমুনামুখী সড়কে এসে অবস্থান নেন। সেখানে গিয়ে পড়ুয়াদের মেরে লাশ বানিয়ে দেওয়ার হুমকি দেন রমনার ডিসি মাসুদ আলম। যদিও তাতে পাত্তা না নিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়া ও শিক্ষকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ‘শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। আমার বুকে লাথি মারার পাশাপাশি লাঠি দিয়ে ঘাড়ে আঘাতও করেছে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। সহকারী প্রক্টরকে পুলিশ মেরেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না।’

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের