নাটক শেষ! ছেলে রাজ্যর ১০ মাস পূর্ণের দিনে ফের একই সঙ্গে রাজ-পরীমণি

শনিবারই দশ মাস পেরিয়ে ১১ মাসে পা রাখল পরী-রাজের সন্তান রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সত্যিই সস্তা দরের রঙ্গ দেখিয়ে চলেছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণি ও তাঁর স্বামী শরিফুল রাজ। গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরীমণি। এমনকী ২৪ ঘন্টার মধ্যে স্বামীর কাছ থেকে ডিভোর্সও চেয়েছিলেন। ঢাকাই সিনেমার বহুল চর্চিত দম্পতির সংসারে ভাঙন আনিবার্য বলে মনে করেছিলেন অনেকে। অথচ অনেক নাটক শেষে ফের একই সঙ্গে দেখা গেল দুজনকে। আর সেই ছবি রবিবার কাকভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন খোদ পরীমণি। যদিও সেলেব জুটির কেউই এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।

২০২১ সালের ৭ অক্টোবর গোপনে শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। মাত্র সাত দিনের পরিচয়েই মন দিয়ে ফেলেছিলেন এপার বাংলার শ্রাবন্তী চট্টোপাধ্যায় হিসেবে পরিচিত নায়িকা। পরের বছর ২০২২ সালের ১০ জানুয়ারি বিয়ের এবং মা হতে চলার কথা ঘোষণা করেন পরীমণি। ১২ দিনের মাথায় ২২ জানুয়ারি সামাজিকভাবে বিয়েও সারেন দুজনে। ২০২২ সালের ১০ অগস্ট ঢাকাই সিনেমার নায়িকার কোল আলো করে জন্ম নেয় রাজ্য। কিন্তু সন্তান জন্মানোর কয়েক মাস বাদেই রাজ ও পরীমণির সংসারে অশান্তি শুরু হয়।

বেশ কয়েকবার দুজনে পরস্পরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বিচ্ছেদের জল্পনার মধ্যেই ফের একসঙ্গে থাকার গোষণা করেছিলেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন ভোরে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন পরীমণি। ভিডিও’র নিচে লেখেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। হ্যাপি টেন মান্থস বাপজান।’ সেই সঙ্গে লিখেছেন ‘মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই…।’ ভিডিও’তে দেখা যাচ্ছে কেক কাটছে রাজ্য। তার বাঁ দিকে ঘেষাঘেষি করে বসে পরীমণি ও রাজ। আর ডানদিকে রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকার দাদু। যাঁকে নিয়ে সেলেব দম্পতির সংসারে বার বার অশান্তি ঘটছে।

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র