চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা র‍্যাব কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে সন্ত্রাসীদের দাপট চরমে পৌঁছেছে। আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটলেও নিশ্চুপ প্রশাসন। প্রতিদিনই দেশের নানা প্রান্তে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার সন্ত্রাসীদের পাকড়াও করতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের এক আধিকারিক। নিহতের নাম নাম আব্দুল মোতালেব। তিনি র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।  সন্ত্রাসীদের গুলিতে আরও তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে  র‌্যাব-৭ সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানিয়েছেন, ‘এদিন বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর জঙ্গলে সন্ত্রাসী বিরোধী অভিযানে যান র‍্যাবের সদস্যরা। অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালান। এই সময় চারিদিক থেকে ঘিরে ধরে বেশ কয়েকজন র‍্যাব সদস্যকে পণবন্দি করে সন্ত্রাসীরা। দুপক্ষের মধ্যে টানা কয়েক ঘন্টা ধরে চলে গুলির লড়াই। সন্ত্রাসীদের গুলিতে আহত হন র‍্যাবের উপপরিচালক আব্দুল মোতালেব,ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত।’

আহতদের তড়িঘড়ি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মোতালেব। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। এই প্রথম নয়, এর আগেও বহুবার সলিমপুর জঙ্গলে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছে র‍্যাব-পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি র‌্যাবের সঙ্গে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলির লড়াই হয়েছিল। ওই বছরের ২ অগস্ট অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে আক্রান্ত হন প্রশাসনের কর্মী-আধিকারিকরা। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আলীনগরে অবৈধ বস্তি ভাঙতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন পুলিশ কর্মীরা।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর