৮১ বছর পর কুমিল্লার ময়নামতি যুদ্ধসমাধি থেকে দেশে ফিরছে ২৪ জাপানি সেনার দেহাবশেষ

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো বিদেশি সেনাদের সমাধিস্থ করা হয়েছিল কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে (যুদ্ধ সমাধিক্ষেত্র)। কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ওই সমাধিক্ষেত্র দেশ-বিদেশের পর্যটকদের কাছে ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। এবার ৮১ বছর পর সেই সমাধিক্ষেত্র থেকেই জাপানের ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই সমাধিক্ষেত্র থেকে ওই ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। আগামী ২৪ নভেম্বরের মধ্যেই দেহাবশেষ সরানোর কাজ সম্পন্ন হয়। যে ২৪ সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যে ২০ জনের পরিচয় পাওয়া গিয়েছে। বাকি চার জনের পরিচয় শনাক্তে ডিএনএ’র ব্যবস্থা করা হচ্ছে বলে রবিবার জাপান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন।

১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে কুমিল্লার ময়নামতি যুদ্ধ সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়। ওই ৭৩৭ জনের মধ্যে ব্রিটেনের  ৩৫৭ জন, কানাডার ১২, অস্ট্রেলিয়ার ১২, নিউজিল্যান্ডের ৪, দক্ষিণ আফ্রিকার ১, অবিভক্ত ভারতের ১৭১, রোডেশিয়ার ৩, পূর্ব আফ্রিকার ৫৬, পশ্চিম আফ্রিকার ৮৬, বার্মার (বর্তমান মিয়ানমার) ১, বেলজিয়ামের ১, জাপানের ২৪ জন এবং পোল্যান্ডের ১ জন রয়েছেন। প্রতি বছরের নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রদূতরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণ করেন।

১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষসহ সমাধির মাটি তাঁর পরিজনরা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান। ২০১৩ সালে ঢাকাস্থ জাপানি দূতাবাসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ময়নামতির যুদ্ধ সমাধি থেকে সেনাদের দেহাবশেষ তুলে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ সেনার প্রাক্তন আধিকারিক  কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের সহযোগিতা নেওয়া হয়েছে। সমাধি থেকে দেহাবশেষ তোলার কাজ তদারকিতে জাপান থেকে ছয় ফরেনসিক বিশেষজ্ঞ নিয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) কড়া নিরাপত্তায় সমাধিক্ষেত্র খুঁড়ে দেহাবশেষ তোলার কাজ শুরু হয়েছে। ওই কাজে যাতে কোনও বাধার সৃষ্টি না হয়, তার জন্য এদিন যুদ্ধ সমাধিক্ষেত্রে পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজী জহির জানিয়েছেন, ’৮১ বছর বাদে সমাধিক্ষেত্র খুঁড়তে গিয়ে ব্যাপক সাবধানতা অবলম্বন করতে হয়েছে। প্রতিটি সমাধিক্ষেত্র খননযন্ত্রের সাহায্যে দু’ফুট করে খোঁড়া হচ্ছে। তার পরে হাত দিয়ে বাকিটা খোঁড়া হচ্ছে। কোনওটিতে তিন ফুট, আবার কোনওটিতে ছয় ফুট খননের পর দেহাবশেষ পাওয়া যাচ্ছে। সমাধি থেকে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। সমাধিক্ষেত্র থেকে দেহাবশেষ তোলার পরেই তা সংরক্ষণ করা হচ্ছে।’

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী