শিগগিরই বাংলাদেশে ফিরছেন, দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি : গত বছরের আগস্ট থেকে দেশের বাইরে থাকলেও একাধিক বার দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আরও একধাপ এগিয়ে ফেরার বার্তা দিলেন তিনি। পাশাপাশি, দলীয়কর্মীদের চিন্তা না করার আহ্বান জানিয়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা।

শেখ হাসিনা দেশত্যাগ করার পর পদ্মাপাড়ের রাজনীতিতে বদল এসেছে। কূটনীতি থেকে শুরু করে সবকিছুতেই বদল হয়েছে। সোমবার হাসিনার ফেরার বার্তা দেওয়ার পর খুশির হাওয়া আওয়ামী লিগের কর্মীদের মধ্যে। আজ না কাল করে ভোটপর্ব দীর্ঘদিন ধরে জিইয়ে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি-সহ বাংলাদেশের একাধিক দল। ওই নির্বাচনে আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি। এই পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের।

সোমবার একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের বার্তা দেন বঙ্গবন্ধু কন্যা। পাশাপাশি দলীয়কর্মীদের সমস্যার কথাও শোনেন তিনি। আওয়ামী লিগের কর্মীরা তাঁকে জানিয়েছেন, বর্তমানে দেশে তাঁদের পরিবারের উপর নানা ধরনের অত্যাচার হচ্ছে। হাসিনা তখনই জানিয়েছেন, চিন্তা না করতে। এই সমস্ত ঘটনার বিচার হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে সুদখোর বলে কটাক্ষ করেছেন তিনি। সম্প্রতি, বাংলাদেশে আওয়ামি লিগের বড় কোনও কর্মসূচি চোখে না পড়লেও বিভিন্ন জায়গায় ছোটোখাটো মিছিল করেছেন দলের কর্মীরা বলে খবর। এই পরিস্থিতিতে হাসিনার ফেরার বার্তা যে দলের লোকজনের মনোবল বৃদ্ধি করবে তা বলার অপেক্ষা রাখে না।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ