শিগগিরই দিল্লি ছাড়ছেন শেখ হাসিনা, পরবর্তী গন্তব্য কোথায়?

কিন্তু আদৌ ভারতের কোথায় আছে, সেই নিয়ে গুঞ্জন চলছেই! জানা গিয়েছে, দিল্লিতে মুখ ঢাকা দিয়েছেন শেখ হাসিনা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক খুন এবং অন্যান্য মামলা দায়ের হয়েছে বাংলাদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনাহিলেইদিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালিয়ে আসেন তিনি। এরপর থেকে ভারতেই থাকছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। গত অগস্ট মাস জুড়ে বাংলাদেশ রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল। অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব রীতিমতো ভয়ে শিউরে উঠেছিলেন। কোটা সংরক্ষণ আন্দোলন শেষে রাজনৈতিক রং বদলে সহিংস আন্দোলনের আকার নেয়। উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশজুড়ে। অবশেষে কোটা সংরক্ষণের দাবিতে ছাত্রদের বিক্ষোভ রুখতে শুরু হয় পুলিশি লাঠিচার্জ। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত শিক্ষার্থীরা। শেষে দেশের বেসামাল পরিস্থিতি তে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পালান শেখ হাসিনা।

ব্যক্তিগত হেলিকপ্টারে ভারতে উড়ে আসেন তিনি। আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতেই তাঁর গণভবন লুঠপাঠ শুরু করে ছাত্র-জনতা। তাঁর শয্যারুম থেকে রান্নাঘর, ফ্রিজ, আলমারি সবটাই ভাঙচুর চালায় ছাত্র জনতা। এমনকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল মূর্তিও ভেঙে ফেলে আন্দোলনকারীরা। যে ভিডিওগুলি দ্রুততার সঙ্গে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা কিনা লজ্জাল! যাই হোক, দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। কিন্তু আদৌ ভারতের কোথায় আছে, সেই নিয়ে গুঞ্জন চলছেই! জানা গিয়েছে, দিল্লিতে মুখ ঢাকা দিয়েছেন শেখ হাসিনা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক খুন এবং অন্যান্য মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। তাঁর ছেলে-মেয়ের ব্যাঙ্কের অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। তবে এখন শোনা যাচ্ছে, ভারত ছাড়ছেন শেখ হাসিনা? তাহলে কোথায় যাবেন তিনি? মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসাও তাঁকে দেওয়া হয়নি, তার পাসপোর্টও বাতিল করে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন?

জবাবে ভারত নাকি জানিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে চলে যাবেন শেখ হাসিনা। বিষয়টি ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে।উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র আন্দোলনের মুখেই গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। জানা যায়, বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে চেপে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তিনি। এরপর থেকেই তাঁর অবস্থানের কোনও হদিশ মেলেনি। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও (লাল পাসপোর্ট) বাতিল করেছে ভারত সরকার। যে পাসপোর্টের ৪৫ দিন বৈধতা থাকে। ভারতে শেখ হাসিনা ২ মাস ধরে বসবাস করছেন। সুতরাং তাঁর পাসপোর্টের বৈধতা শেষ। তাই এখন ভারত থেকে বেরিয়ে অন্য গন্তব্যে যাচ্ছেন শেখ হাসিনা, কিন্তু ঠিক কোথায় যাচ্ছেন তিনি, তা ভারতের তরফ থেকে খোলাসা করা হয়নি।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…