এই মুহূর্তে




প্লট দুর্নীতি মামলায় এবার শেখ রেহানার ৭ বছরের জেল, হাসিনার কত বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে ঢাকায় জমি হাতানোর অভিযোগে দায়ের মামলায় দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হল কারাদণ্ডের সাজা। ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ঘোষণা করা হয়েছে সাজা। শুধু হাসিনা নয় এই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে ২ বছর, ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। হাসিনাকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড।

শুধু জেল নয় টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসিনা, রেহানা ও টিউলিপ ছাড়া এই মামলায় অভিযুক্ত বাকি ১৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম সোমবার বেলা ১১টায় মামলার রায় ঘোষণা করেন। গত ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল। দুদকের অভিযোগ, মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে টিউলিপ সিদ্দিক পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। টিউলিপ যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করেছিলেন বলেই অভিযোগ উঠেছে। এই তিনজন পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই মামলায় দুদুক আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক।

উল্লেখ্য, গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভুরি-ভুরি মিথ্যা মামলা দায়ের হয়। গণহত্যার পাশাপাশি দুর্নীতিরও একাধিক মামলায় আসামী করা হয় তাঁকে। অভিযোগ, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বোন শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকা পূর্বাচলের ১০ কাটা জমি বরাদ্দ করা হয়। সাক্ষীদের জবানবন্দিতে আরও উঠে আসে, মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেন রেহানা-কন্যা টিউলিপ সিদ্দিক। মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি তথা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন আধিকারিক খুরশিদ আলমের তরফে দাবি করা হয়, ‘তিনি সরকারি আধিকারিক হিসেবে ঊর্ধ্বতনের নির্দেশ পালনে বাধ্য ছিলেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লাশের পরিবর্তে লাশ’, ফের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ডের

ঢাকায় ভারতীয় দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি জয়েশের সহযোগী সংগঠন ইনকিলাব মঞ্চের  

‘নিরাপদ নয়’, বাংলাদেশে ঘোরা নিয়ে নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

‘সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেব’, হুঙ্কার মোল্লা ইউনূসের পোষ্যপুত্র হাসনাতের

আইপিএলের নিলামে দল পাবেন সাত বাংলাদেশি ক্রিকেটার?

পাক হানাদারদের পথ অনুসরণ করে এবার বুদ্ধিজীবী‌ নির্মূল অভিযান শুরু মোল্লা ইউনূসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ