মায়ের মৃত্যুর শোকে মারা গেলেন ছেলেও

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছিলেন চট্টগ্রামের ছেলে রেজাউল করিম। বাবাকে হারানোর পর এবার মাকেও হারালেন। মাকে হারানোর খবর শুনেই অসুস্থতা বোধ করেন রেজাউল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। মায়ের মৃত্যুর শোকে মৃত্যু হয় রেজাউলের।

জানা গিয়েছে, তিন মাস আগে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরছিলেন রেজাউল করিম। জানা গিয়েছে, রেজাউলের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সৈয়দবাড়ি গ্রামে। বিদেশ থেকে দেশে ফেরার পর দিন কয়েকের মধ্যে মারা যান বাবা আবুল হামেশ। এরপর মায়ের সঙ্গেই থাকতেন রেজাউল। গত বুধবার মা লায়লা বেগমের মৃত্যু হয়। মোবাইলে মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরই অসুস্থ বোধ করেন রেজাউল। বুকে ব্যথা অনুভব করেন তিনি। বুধবার রাতে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রেজাউলকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মা ও ছেলের একইদিনে মৃত্যু খুব একটা বেশি দেখা যায় না। রেজাউলকে পূর্ব সৈয়দবাড়ি গ্রামের বাসিন্দারা অনেকদিন ধরেই চেনেন। মাত্র ৪৩ বছর বয়সে রেজাউলের চলে যাওয়াটা মেনে নিতে পারেননি অনেকেই। স্থানীয় বাসিন্দাদের মতে, বার্ধক্য জনিত কারণেই মা লায়লা বেগমের মৃত্যু হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর খবর শুনে রেজাউলের চলে যাওয়া মেনে নিতে পারছি না। রেজাউলের দুই মেয়ে রয়েছে। বাবা চলে যাওয়ায় এখন অথৈজলে পড়েছেন রেজাউলের পরিবারের সদস্যরা।

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট