‘হানাহানি বন্ধ করুন’, কোটা আন্দোলন রুখতে করজোরে মিনতি কবির সুমনের

এ হেন আমি বাংলাদেশের বর্তমান অবস্থায় চুপ করে বসে থাকতে পারি না। থেকেছি কয়েক দিন। আর পারছি না। কিন্তু অবস্থাটা যে ঠিক কী, কী কী কারণে যে এমন হল এবং হচ্ছে, কারা যে এতে জড়িত তাও তো ঠিকমতো জানি না। তাও পঁচাত্তর উত্তীর্ণ এই বাঙলাভাষী করজোড়ে সব পক্ষকে মিনতি করছি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে কোটা সংরক্ষণ আন্দোলন নিয়ে ধুন্ধুমার কাণ্ড। জীবন বাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। সংরক্ষণ বিরোধী আন্দোলনের সামিল প্রতিবাদী শিক্ষার্থীদের উপর বেপরোয়াভাবে মারধর চালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলবল। তাতে করে এই মূহুর্তে পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ইতিমধ্যেই ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে একাধিক শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ নিশ্চুপ। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ চালাচ্ছে পুলিশ। জীবন বাজি রেখে নিজেদের চাকরির অধিকার আদায় করতে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বাংলাদেশের একাধিক জায়গার শিক্ষার্রথীরা। ইতিমধ্যে বাংলাদেশের ইন্টারনেট কানেকশন অবরুদ্ধ করা হয়েছে। আর ভারতীয়দেরকেও বাংলাদেশে যেতে সতর্ক করা হচ্ছে। বাংলাদেশের চারিদিকে খুব খারাপ অবস্থা।

গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদী আন্দোলনে পা মিলিয়েছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিরও একাধিক তারকা। পূজা চেরী থেকে শবনম বুবলী, অপু বিশ্বাস, ফারুকী, শাকিব খান এবং চঞ্চল চৌধুরী-সহ একাধিক তারকা সংস্কার বিরোধী আন্দোলনে মুখ খুলেছেন। এবার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব হলেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন।

বৃহস্পতিবার সকালে একটি ফেসবুক পোস্টে এমন বিধ্বংসী হানাহানি বন্ধের অনুরোধ জানিয়ে সংগীত শিল্পী লেখেন, “আমি ভারতের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। তার বিষয় আসয়ে নাক গলানোর অধিকার আমার নেই। সেটা করতে চাইও না। তবু বাংলাদেশের অনেকের কাছ থেকে যে ভালবাসা আমি পেয়েছি তা ভুলে থাকতেও পারছি না। ভুলবই বা কেন। ছবি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নেপথ্যে শোনা যাচ্ছে কাজি নজরুল ইসলামের “কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল্ কর রে লোপাট”! মনে হচ্ছে গানটি এডিট করে বসানো হয়েছে ভিডিওর সঙ্গে। ঠিক কাজই করা হয়েছে। কত সময়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার গানের লাইন লিখে দিয়েছেন দেয়ালে। পশ্চিমবঙ্গে সে তুলনায় কিছুই দেখিনি। বলতে দ্বিধা নেই মনে মনে আমি বাংলাদেশেরও নাগরিক।”

তিনি আরও বলেন, “…….এ হেন আমি বাংলাদেশের বর্তমান অবস্থায় চুপ করে বসে থাকতে পারি না। থেকেছি কয়েক দিন। আর পারছি না। কিন্তু অবস্থাটা যে ঠিক কী, কী কী কারণে যে এমন হল এবং হচ্ছে, কারা যে এতে জড়িত তাও তো ঠিকমতো জানি না। তাও পঁচাত্তর উত্তীর্ণ এই বাঙলাভাষী করজোড়ে সব পক্ষকে মিনতি করছি: অনুগ্রহ করে হিংসা হানাহানি বন্ধ করুন। ঢাকা সরকারকে অনুরোধ করছি: বাংলা ভাষার কসম শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন। আপনাদের ছাত্রবাহিনী যেন হিংসার আশ্রয় না নেন। আর কী বলি। আমি তো সশরীরে যেতে পারছি না ঢাকায়। পারলে যেতাম। রাস্তায় বসে পড়ে সকলকে শান্তিরক্ষার জন্য আহবান করতাম। হানাহানি বন্ধ হোক। বন্ধ হোক উল্টোপাল্টা কথা বলে দেওয়া। বাঁচুক বাংলাদেশ।বাঁচুন বাংলাদেশের সকলে।” ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশ করে বাংলাদেশে জনপ্রিয়তায় তুঙ্গে উঠেছিলেন কবীর সুমন। একসময় স্থানীয় রাজনীতিতেও সক্রিয় হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিঙ্গুর, নন্দীগ্রামে আন্দোলনে সামিল হয়েছিলেন গায়ক। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সংসদ হয়েছিলেন, কিন্তু পরে নিজের দলের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি দল ছাড়েন।

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ