লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পড়শি দেশ ভারতের উপরে অতর্কিতে হামলা চালাতে বাংলাদেশ বিমানবাহিনীতে ঢুকে পড়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান গোষ্ঠীর জঙ্গিরা। সেনা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) বিশেষ সতর্কতামূলক রিপোর্টের পরেই বিশেষ অভিযান চালানো হয়। চট্টগ্রাম ও যশোর সহ একাধিক বিমান ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১০ জনের বেশি এয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাদের মধ্যে দুজন ওয়ারেন্ট অফিসার রয়েছেন। যদিও এ বিষয়ে বাংলাদেশ সেনার জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে ক্ষমতায় বসেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। তার দেড় বছরের জমানায় কার্যত জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে ওঠে বাংলাদেশ। শেখ হাসিনার জমানায় গ্রেফতার হওয়া কুখ্যাত জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ, হিযবুত তাহরীর সহ একাধিক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই সুযোগেই বাংলাদেশের সামরিক বাহিনীতে নিজস্ব নেটওয়ার্ক গড়ে তোলার কাজে কোমর কষে ঝাঁপায় পাকিস্তান-সহ মধ্যপ্রাচ্যে সক্রিয় মুসলিম জঙ্গি সংগঠনগুলি। আর এই কাজে বিশেষ সহযোগিতা করেন প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া, হাসিনুর রহমান-সহ একাধিক প্রাক্তন সেনা আধিকারিক।  যারা জামায়েত ইসলামী ও আইএসআইয়ের বিশেষ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।

সূত্রের খবর, চলতি বছরের শুরুর দিকে জঙ্গি সংগঠন তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) বাংলাদেশ বিমানবাহিনীতে (বিএএএফ) সদস্যদের নিয়োগের লক্ষ্যে সক্রিয় হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের সীমান্তের কাছাকাছি অবস্থিত বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়। আর  জঙ্গিদের বিমানবাহিনীতে নিয়োগের বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেন একজন ইমাম। তিনি নতুন নিয়োগের পাশাপাশি আর্থিক প্রলোভন এবং আদর্শিক প্রচারের মাধ্যমে বিমানবাহিনীতে কর্মরত ধর্মপ্রাণ এয়ারম্যানদের টিটিপির সঙ্গে যুক্ত করার চেষ্টা চালান। সেনা গোয়েন্দাদের দাবি, কয়েকজন সদস্য রাডার সিস্টেম এবং যুদ্ধবিমানের অপারেশন-সংক্রান্ত অত্যন্ত স্পর্শকাতর তথ্য টিটিপির কাছে পাঠিয়েছেন। তদন্তের খবর প্রকাশ্যে আসার পর ১০ থেকে ১২ জন সন্দেহভাজন ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। বিমানবাহিনীর অভ্যন্তরে টিটিপি ও আইএসআইএস (খোরাসান)-এর জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে জানতে পেরেই নাশকতার আশঙ্কায় জাতীয় সংসদ, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান-সহ ‘অত্যন্ত স্পর্শকাতর’ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের