বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতায় বসেই চিরশত্রু তথা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। নিষিদ্ধ করেছিলেন ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ। এবার দেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নাম-নিশানা মুছে দিলেন পাকিস্তানের পোষ্যভৃত্য তারেক রহমান। পরিবর্তে পাসপোর্টে যুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ডরা। যে মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ, সেই স্বাধীনতার লড়াইকে মুছে দিয়ে তারেক মূলত পাকিস্তানি প্রভুদের খুশি করতে চেয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গতকাল রবিবার (১৯ জুলাই) বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরকে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশে বলা হয়েছে, এখন থেকে যে সমস্ত পাসপোর্ট তৈরি হবে তাতে ‘ইজরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করতে হবে। সেই সঙ্গে পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ দিতে হবে।

এখানেই শেষ নয়, মুক্তিযুদ্ধের নায়ক ও মুক্তিযুদ্ধকে মুছে ফেলে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নীল নকশা অনুযায়ী যে জুলাই আন্দোলন (২০২৪ সালের জুলাই মাসে) সংগঠিত হয়েছে, তাকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। ই-পাসপোর্টে নতুন করে যুক্ত করতে হবে জুলাই আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি; উত্তরার আজমপুরে জল হাতে দাঁড়িয়ে থাকা মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও বাংলাদেশের জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ তিনজনের ছবি যুক্ত করে নাম দেওয়া হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’।

 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের