এই মুহূর্তে

সিলেটের তারাপুরে এবার মন্দিরে অগ্নিসংযোগ জামায়াতের সন্ত্রাসীদের

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অগ্নিসংযোগ সিলেট সদর উপজেলার গুয়াবাড়ি এলাকায় তারাপুর চা বাগানে অবস্থিত শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরের দিকে। এই ঘটনায় মন্দিরের ভেতরের একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, ভোরের দিকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মন্দিরের দেখভালের দায়িত্বে থাকা মালা মুদি জানান, ভোরে অজ্ঞাতপরিচয় কেউ বা কারা মন্দিরে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের পর্দা, পূজার সামগ্রী ও আসবাব পুড়ে যায়। আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ দেবের ছবি, শ্রীমদ্ভগবদ্গীতা এবং পুজার কাপড় নষ্ট হয়েছে। তবে একটি পঞ্চতত্ত্বের ছবি আগুন থেকে উদ্ধার করতে পেরেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ, তোপের মুখে পালাল কসাই

স্থানীয় বাসিন্দা রাজন রায় বলেন, প্রায় তিন বছর ধরে সেখানে নিয়মিত পূজা অনুষ্ঠিত হচ্ছে। হঠাৎ এমন ঘটনায় সবাই আতঙ্কিত ও উদ্বিগ্ন। কারও সঙ্গে কোনও বিরোধ ছিল না বলেও জানান তিনি। বিকেলে তারাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি থানায় গিয়ে মামলার প্রস্তুতি নেন। তিনি জানান, বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকদের পক্ষ থেকেই আইনি পদক্ষেপ করা হবে। পুলিশ জানায়, মন্দিরে সিসি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা অসুবিধা হচ্ছে, তবে অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির নেতারা মন্দির পরিদর্শন করে দায়ীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্বাচনের আগে-পরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকারও আহ্বান জানান তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ