খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ, তোপের মুখে পালাল কসাই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবাড়ী বাজারে একটি দোকানে ‘খাসির মাংস’ বিক্রির আড়ালে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বাজারজুড়ে হইচই পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নেংডাপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোডে দীর্ঘদিন ধরেই এক কসাই খাসির মাংস বিক্রি করছিলেন। অভিযোগ, ওই কসাই এনতাজল এবং তাঁর সহযোগী দুলু মৌলভী প্রতিদিন নিজেদের বাড়ি থেকে মাংস এনে তা খাসির মাংস বলে বিক্রি করতেন। রবিবার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার খবর স্থানীয়দের কানে পৌঁছালে সন্দেহ দানা বাঁধে।

আরও পড়ুন: প্রেম দিবসেই ভাগ্নের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, তাজ্জব ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ

পরে বাজারে ওই মাংস বিক্রির সময় স্থানীয়রা প্রশ্ন তুললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের মুখে পডে কসাই ও তাঁর সহযোগী দোকান ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করে।

প্রাণীসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্ট ঘটনাস্থল পরিদর্শন করে ককর জবাইয়ের সত্যতা নিশ্চিত করেন। এদিকে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, উদ্ধার হওয়া মাংস দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে এবং অভিযুক্তরা পলাতক রয়েছেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে