পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেই চট্টগ্রামে মন্দির ভাঙচুর, হিন্দু বাড়িতে আগুন দিল মৌলবাদীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: হিন্দু নিধন যজ্ঞ চালানোর হুমকি দিয়েছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্যতম উপদেষ্টা আসিফ নজরুল। আর সেই হুমকির পরে শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের কোতোয়ালি থানার হরেশ চন্দ্র মুন্সেফ লেনের শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের প্রধান দরজা ভেঙে হামলা চালাল মুসলিম মৌলবাদীরা। মন্দিরে ঢুকে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পাথরবৃষ্টিও করতে থাকে। মন্দির সংলগ্ন একাধিক হিন্দু বাড়ি ও দোকানেও হামলা চালায় দুষ্কৃতীরা। আর ওই তাণ্ডবের সময়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, হামলাকারীদের আটক করার পরিবর্তে নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে উর্দিধারীরা। মুসলিম মৌলবাদীদের ওই হামলার পরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার হিন্দুরা। অনেকেই প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন।

চিন্ময় প্রভুর গ্রেফতারের পরেই চট্টগ্রাম জুড়ে হিন্দু নিধন যজ্ঞ শুরু করেছে মুসলিম মৌলবাদী ও জঙ্গিরা। একের পর এক মন্দির ও হিন্দু বাড়িতে হামলা চলছে। আর মৌলবাদীদের পুরোদমে মদত জোগাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে পটিয়া উপজেলার ছনহরা এলাকায় বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম ইসকন মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর চালানোর সময়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে আসেনি। কারা ওই হামলা চালিয়েছে তা জানতে চাওয়া হল পটিয়া থানার ওসি নাজমুন নূর খানিকটা নির্লিপ্ত কণ্ঠে বলেন, ‘কারা হামলা চালিয়েছে, তা শনাক্ত করা যায় নি। কেননা সিসিটিভির লাইন কাটা ছিল।’ যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছেন খোদ পটিয়া থানার ওসি।

পটিয়ায় ইসকন মন্দির ভাঙার পরে শুক্রবার দুপুরে জুম্মার নমাজ শেষে বেশ কয়েকশো মুসল্লি চট্টগ্রামের কোতোয়ালি মোড় হয়ে  পাথরঘাটার হরেশ চন্দ্র মুন্সেফ লেনের শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের সামনে যায়। সেখানে হিন্দুদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মন্দিরে ব্যাপক ভাঙচুর চালায়। মন্দিরের নিচতলায় থাকা শনি মন্দিরে ঢুকে নমাজও পড়েন অনেকে। দানবাক্স লুঠ করার পাশাপাশি ব্যাপক ভাঙচুর করা হয় মন্দির। মন্দির কমিটির সদস্য তপন দাস জানিয়েছেন, হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। মন্দির সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি ও দোকানেও ভাঙচুর চালায়।

শুধু চট্টগ্রাম নয়, কিশোরগঞ্জের ভৈরবেও ইসকন পরিচালিত শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সঙ্ঘে এদিন হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। বিকেল পাঁচটার দিকে শহরের রাণীরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রতি রবিবার শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সঙ্ঘে  প্রার্থনা ও কীর্তন হয়। তাই এদিন মন্দিরে কোনও ভক্ত ছিলেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে ভাঙচুর চালায়। অগ্নিসংযোগেরও চেষ্টা করে। কিন্তু স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ানোয় আগুন ধরাতে পারেনি দুষ্কৃতীরা।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী