চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ সেনাপ্রধানের বিরুদ্ধে ‘পাক চর’ সেনা কর্তা কামরুল হাসানের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ব্যর্থ হল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র। তদারকি সরকারে প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের ইন্ধনে সেনাপ্রধান ওয়াকারকে পদ থেকে হঠাতে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন সেনাবাহিনীর প্রি্ন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পাক সেনাপ্রধান আসিম মুনীরের পোষ্যভৃত্য এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে পরিচিত। তাকে ওই অভ্যুত্থানে পূর্ণ মদত জুগিয়েছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল তথা জামায়াত ইসলামীর কট্টর সমর্থক লেফটেন্যান্ট জেনারেল ফইজুর রহমান। আর এই দুজনকে পিছন থেকে মদত জুগিয়েছিলেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র চর তথা মোল্লা ইউনূসের বিশেষ দূত খলিলুর রহমান। অভ্যুত্থানের আঁচ পেয়েই সেনাপ্রধানকে সতর্ক করে দেয় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। তার পরেই নড়েচড়ে বসে সেনা সদর দফতর। সেনা নিবাস সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে জারি হয়েছে বিজ্ঞপ্তি। শুধু তাই নয়, বিভিন্ন পদাতিকে থাকা কম্যান্ডিং অফিসারদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যুত্থানের অপরাধে পিএসও’র পদ থেকে কামরুল হাসানকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান ওয়াকার।

সেনা সূত্রে খবর, পাক-ভারত যুদ্ধের সময়ে ভারতে অতর্কিতে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিলেন প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার কামরুল হাসান। এমনকি পশ্চিমবঙ্গ-সহ উত্তর পূ্ব ভারতে হামলা চালাতে বাংলাদেশের চারটি বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতিও দিয়েছিলেন পাকিস্তানি বায়ু সেনার উপ প্রধান অওরঙ্গজেব আহমেদকে। কিন্তু ওই কথা জানতে পেরে আপত্তি জানান সেনা্প্রধান ওয়াকার-উজ জামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরী। আর তাতেই চটে যান পাক সেনাপ্রধান আসিম মুনীরের পোষ্যভৃত্য কামরুল হাসান।

শেখ হাসিনা জমানায় আইএসআইয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সেনাবাহিনী থেক যাদের বরখাস্ত করা হয়েছিল সে্ই আধিকারিক ও জওয়ানদের সঙ্গে গোপনে বৈঠক করেন। এমনকি ঢাকার মার্কিন দূতাবাসের দুই পদস্থ আধিকারিকের সঙ্গেও বৈঠক করেন। কামরুলকে পূর্ণ সমর্থন জানান পাক দোসর হিসাবে পরিচিত প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া-নুরুদ্দিন খান। সেনাবাহিনীতে থাকা পাকিস্তানপন্থী আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করা হয়। ঠিক হয়, রবিবার ঢাকা সেনানিবাসের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে। ওই বিক্ষোভ সমাবেশে বড় ধরনের গোলমাল পাকানো হবে এবং সেনা সদর দফতরের দখল নেওয়া হবে। ভিড় বাড়াতে পাকিস্তানপন্থী জামায়াত ইসলামী-হেফাজতে ইসলাম ও এনসিপির সশস্ত্র ক্যাডাররাও জড়ো হবেন। ওয়াকারকে হঠিয়ে সেনাপ্রধান পদে বসানো হবে কামরুলকে। যেহেতু তদারকি সরকারের প্রধান হিসাবে সশস্ত্র বাহিনীর দায়িত্বে রয়েছেন মোল্লা  ইউনূস, তাই তিনি তড়িঘড়ি কামরুলকে সেনাপ্রধান হিসাবে নিয়োগের কথা ঘোষণা করে দেবেন।

ওই পরিকল্পনার কথা জানতে পেরেই শনিবার সেনানিবাসের সামনে বিক্ষোভ সমাবেশের অন্যতম হোতা তথা সেনা থেকে বরখাস্ত নাঈমুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ মে) দুপুর ২টায় তাকে গ্রেফতার করা হয়। সেনা অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তাকে যে গ্রেফতার করা হয়েছে, তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে সেনা সদর দফতর। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে বলা হয়, ‘নাঈমুল ইসলাম শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত প্রা্ক্তন সেনা সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এ-সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।’ বিকেলেই সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) তরফে সেনানিবাস সংলগ্ন এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকায় সমস্ত রকম সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করা হয়। নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকা। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ