সিঁধ কেটে মায়ের পাশে ঘুমিয়ে থাকা শিশুকে নিয়ে চম্পট চোরের

প্রাথমিক তদন্তের শেষে তদন্তকারীরা নিশ্চিত, ব্যক্তিগত শত্রুতার জেরেই এমন অভিনব চুরির ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: টাকা নয়। গয়না নয়। এমনকী ঘরে থাকা অন্য কোনও জিনিস নয়। সিঁধ কেটে মায়ের পাশে ঘুমিয়ে থাকা এক রত্তি শিশুকে চুরি করে নিয়ে গেল চোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৌলা গ্রামে। ঘটনার পরেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ পেয়েই চোরের সন্ধানে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের শেষে তদন্তকারীরা নিশ্চিত, ব্যক্তিগত শত্রুতার জেরেই এমন অভিনব চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে মা লিজা বেগমের পাশেই শুয়েছিল সাড়ে তিন বছরের মাহবুবুল ইসলাম মাহিন। গভীর রাতে আচমকাই ঘুম ভেঙে যায় লিজা বেগমের। পাশে ছেলেকে দেখতে না পেয়ে ঘরের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায়নি মাহীনের। ছেলেকে না পেয়ে চি‍ৎকার করে পড়শিদের ডাকেন তিনি। পড়শিরা ছুটে এসে দেখতে পান। ঘরের নিচে মাটি কেটে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। তারা নিশ্চিত হন, সিঁধ কেটেই মাহীনকে চুরি করেছে চোর। একমাত্র ছেলেকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন লিজা বেগম।

সঙ্গে সঙ্গে এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। পুলিশেও খবর পাঠানো হয়। ঘটনার গুরুত্ব অনুধাবন করতে পেরে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বেশ কিছু নমুনাও সংগ্রহ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে মাহীনের দিদিমার সঙ্গে তাঁর বাপের বাড়ির আত্মীয়দের মামলা চলছে। ওই মামলার জেরেই এমন ঘটনা ঘটেছে বলে তাঁদের আশঙ্কা। কুলাউড়া থানার ওসি জানিয়েছেন, শিশুটিকে নিরাপদে উদ্ধার করাই প্রধান লক্ষ্য। সেই কারণে বিশেষ অভিযান শুরু হয়েছে।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’