পদ্মা সেতুর নাট-বল্টু খুলতে যন্ত্রাংশ ব্যবহার করেছিলেন বায়োজিদ: সিআইডি

রবিবারই পদ্মা সেতুর নাট-বল্টু খুলে হাতে নিয়ে একটি ভিডিও আপলোড করেছিল বায়েজিদ তালহা নামে ধৃত টিকটকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাত দিয়ে নয়, যন্ত্রাংশ ব্যবহার করেই পদ্মা সেতুর (Padma Bridge) নাট-বল্টু খুলেছিলেন টিকটকার (Tiktoker) বায়েজিদ তালহা (Bayezid Talha)। আজ সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (Special Super CID) রেজাউল মাসুদ (Razaul Masud) । টিকটকার বায়েজিদের (Bayezid Talha) সঙ্গে পদ্মা সেতুর নাট-বল্টু খুলতে বাকি যারা সহযোগিতা করেছে, তাদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্তে ধৃত যুবকের পিছনে কাদের মদত রয়েছে তাও খুঁজে বের করার চেষ্টা চলছে।
গত শনিবার সকালে পদ্মা সেতুর (Padma Bridge) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina)। তার কয়েক ঘন্টার মধ্যে রবিবার বিকালে সামাজিক শেয়ারিং প্লাটফর্ম টিকটকে (Tik Tok) একটি ৩৫ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, বায়েজিদ তালহা (Bayezid Talha) নামে এক টিকটকার পদ্মা সেতু নিয়ে তাচ্ছ্বিল্য করার পাশাপাশি দুটি নাট-বল্টু হাতে ধরে বলছেন, ‘এই হল আমাদের পদ্মা সেতু। দেখো আমাদের হাজার-হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন (এই নাট খুলে এখন) আমার হাতে।’ নিমিষেই ওই ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায়। অস্বস্তিতে পড়তে হয় শেখ হাসিনা সরকারকে।
ভিডিও ভাইরাল হওয়ার পরেই ঢাকার শান্তিনগর থেকে টিকটকার বায়েজিদ তালহাকে আটক করে সিআইডি (CID)। এদিন সাংবাদিক সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ (Rezaul Masud) বলেন, ‘রবিবার সকালে বায়েজিদ তার বন্ধু কায়সারকে নিয়ে পদ্মা সেতুতে যায়। নিরাপত্তার শিথিলতার সুযোগ নিয়ে জাজিরা প্রান্ত ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মাঝখানে নেমে নাট-বল্টু খুলে ফেলার কাজ করে। তার পরে তা নিয়ে ব্যঙ্গ করে ভিডিও আপলোড করেছে। পদ্মা সেতুর নাট বল্টু কোনও ভাবেই হাত দিয়ে খোলা সম্ভব নয়। যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। পুরো ঘটনাকেই অন্তর্ঘাত হিসেবে দেখছি।’

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে