২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল আরব আমিরাত

বছর শেষ হওয়ার আগেই প্রকাশ্যে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য দিনতারিখ। জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষ হওয়ার আগেই প্রকাশ্যে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য দিনতারিখ। জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র উৎসব ঈদ উল ফাতর। যার জন্যে ৩০ দিন রোজা পালন করতে হয় ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের। জানা যাচ্ছে, ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ২০ মার্চ। সংযুক্ত আরব আমিরাতের (UAE) জ্যোতি র্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে।

তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা নাও যেতে পারে। আর হিসাব অনুযায়ী, রোজা পালন আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে, এবং তা চলবে ৩০ দিন। তবে যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, তবে আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের ছুটিতে পবিত্র রমজানের ৩০তম দিনটি যুক্ত হবে। ফলে ওই দেশের বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন। ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। ২৩ ২৩ মার্চ (সোমবার) থেকে পুনরায় অফিস কাছারি শুরু হবে। পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। বিশ্বজুড়ে মসজিদে মসজিদে ভিড় জমে। মুসলিম সম্প্রদায়ের সকল মানুষ ঈদ উৎসবে নতুন পোশাক কেনেন। ৩০ দিন রোজা পালন শেষে ঈদ উৎসব পালিত হয়।

তাই এদিন সকল বাড়িতে বাড়িতে খুশি আবহ থাকে। নামাজ দিয়ে ঈদের দিন শুরু হয়। এদিন কেউ কেউ পরিবার পরিজন নিয়ে সময় কাটান, আবার কেউ বাড়িতেই বিশাল পার্টির আয়োজন করেন। পাশাপাশি নানা সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে। যদি পর্যবেক্ষণ জ্যোতির্বিদদের হিসাবের সঙ্গে মিলে যায়, তবে ঈদুল ফিতরের দিন ২০২৬ সালের ২০ মার্চ শুক্রবার পালিত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি