ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় হওয়া সংসদ নির্বাচনকে ‘অবাধ ও শান্তিপূর্ণ’ আখ্যা দেওয়ায় ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল মুহাম্মদ ইউনূসের সরকার। আগামী বছর বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়ে দিয়েছেন ইউনূসের পোষ্যভৃত্য তথা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। শুধু ভারতের নির্বাচন কমিশনই নয়, ভারতের কোনও সংস্থাকে ভোট পর্যবেক্ষণের জন্য ঢাকায় পা রাখতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে ভারত ও মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সংস্থাগুলোকে ভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

শেখ হাসিনা জমানায় ২০১৪ ২০১৮ ও ২০২৪ সালের জানুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তাতে পর্যবেক্ষক হিসাবে বিশেষ প্রতিনিধি পাঠিয়েছিল ভারতের জাতীয় নির্বাচন কমিশন। মূলত বাংলাদেশ সরকারের অনুরোধ মেনেই নির্বাচন পর্যবেক্ষণে এসেছিলেন ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে সর্বশেষ নির্বাচন পর্যবেক্ষণে এসেছিলেন ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। ভারতের তিন জন নির্বাচন কমিশনারের ঠিক পরেই পদমর্যাদায় তার অবস্থান। তাঁর সঙ্গে ছিলেন কমিশনের আরও দুজন উচ্চপদস্থ কর্মকর্তা। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ আখ্যা দিয়েছিলেন।

এদিন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, ‘শেখ হাসিনা জমানায় হওয়া তিনটি নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে ‘সার্টিফিকেট’ দিয়েছিল যে সব পর্যবেক্ষক সংস্থা তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হবে না।’ ভারতের নির্বাচন কমিশনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য কিনা জানতে চাওয়া হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল দিল্লির শাসকরা। লুটপাটের ভোটকে অবাধ নির্বাচনের সার্টিফিকেট দিয়েছিলেন ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকরা। কিসের বিনিময়ে ওই সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা দিনের আলোর মতো পরিস্কার। তাই পর্যবেক্ষক সংস্থা হিসাবে ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করেছি। শুধু ভারতের নির্বাচন কমিশনই নয়, দেশটির যে সব সংস্থা তিন নির্বাচন পর্যবেক্ষণ করেছেন তাদের কাউকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে কাজ করতে দেওয়া হবে না।’

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার