ইউনূস সরকারের আওয়ামী খতম অভিযান, হাসিনার দলের ৩ লাখ ৫৯ হাজার কর্মী গ্রেফতার

গতবছর জুলাইয়ে গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ইউনূস অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত ৩ লক্ষ ৫৯ হাজার ৭৯৮ জনকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোল্লা ইউনূস সরকারের হুজ্জতি। গতবছর জুলাইয়ে গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ইউনূস অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত ৩ লক্ষ ৫৯ হাজার ৭৯৮ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২০২৪ সালের অগস্ট থেকে ডিসেম্বরে পর্যন্ত পাঁচ মাসে প্রায় ১ লাখ ৪৬ হাজার ১০৯ জনকে গ্রেফতার করেছে মোল্লা ইউনূস সরকার। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ৬৮৯ জনকে গ্রেফতার করেছে ইউনূস অন্তর্বর্তী সরকার। রবিবার বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-অগস্টে বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিপাকে পড়ে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর পালানোর পরেই আওয়ামী লীগের পতন হয়। সেই সময় বাংলাদেশের উত্তর পরিস্থিতি রুখতে অন্তর্বর্তী সরকার গঠন হয় এবং দায়িত্ব পড়ে নোবেলজয়ী ইউনূসের হাতে। ফলে তখন গ্রেফতার খুব কম করা হয়। কিন্তু অক্টোবর মাস শুরু হতেই বাংলাদেশ পুলিশ প্রশাসন একেবারে কোমর বেঁধে আওয়ামী লীগের সমর্থকদের গ্রেফতার করতে নামে। এবং গত পাঁচ মাসে প্রচুর আওয়ামী লীগ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এর মধ্যে কোনও অপরাধীর নির্দিষ্ট অপরাধ শনাক্ত করা হয়নি। কিন্তু অনেকেই জামিন পেয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশের ৬৯ টি কারাগারে বন্দি রয়েছে প্রায় ৭৩ হাজার ৬ জন। যেখানে ধারন ক্ষমতা ৪২ হাজারের মতো। এক্ষেত্রে কারা অধিদফতর জানিয়েছেন, প্রতিদিনই কারাগারে অপরাধীরা ঢুকছে এবং জামিনে ছাড়া পাচ্ছে। সর্বশেষ ২৯ মে ২ হাজার ৫৫৩ জন বন্দিকে মুক্ত করা হয়েছে।

সেদিনই আবার নতুন করে ২ হাজার বন্দিকে ঢোকানো হয়েছে কারাগারে। সুতরাং সব মিলিয়ে গত মে মাসে গ্রেফতার হয়েছে ৪৫ হাজার ২০৮ জন। প্রায় প্রতিদিনই গ্রেফতার হয়েছে গড়ে ১ হাজার জন করে। অর্থাৎ মাসে ৩০ হাজারের মতো অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তবে এদের মধ্যে মব সৃষ্টি, হামলা- ভাঙচুর, দখল চাঁদাবাজির অপরাধীদের তুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংখ্যা বেশি। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সবরকম অপরাধের ক্ষেত্রে অপারেশন ডেভিল হান্ট শুরু করা হয়েছিল। তার প্রেক্ষিতে গত ২১ দিনে সারাদেশে ৩২ হাজার ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত জানুয়ারিতে সারাদেশে গ্রেফতার করা হয়েছে ৪০ হাজার ৪২ জন, ফেব্রুয়ারিতে ৪১ হাজার ১৮১, মার্চে ৪৩ হাজার ৯২০ ও এপ্রিলে ৪৩ হাজার ৭৬৬ জন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকেই তাদের নেতাকর্মী ও সমর্থকদের উপর নজর রাখা হত, তাঁরা কোথায় কী ধরনের কাজ করে বেড়াচ্ছেন, তার উপর বাড়তি নজরদারি রাখা হত। এদিকে গত ৮ মে গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে। পাশাপাশি হত্যার চেষ্টার অভিযোগে অভিনেত্রী নূসরত ফারিয়াকেও গ্রেফতার করা হয়েছিল। যিনি আওয়ামী লীগের সমর্থন ছিলেন। এতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা ক্ষোভ প্রকাশ করেন। এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে বিক্ষোভ চালায়। ১২ মে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তখন দলের প্রাক্তন সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত এক মাসে শুধু ঢাকা থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ২৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ এতেই বোঝা যায় যে, আওয়ামী খতম অভিযানে সফল হয়েছে অত্যাচারী ইউনূস সরকার।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি