আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলালেই বদলে যেতে পারে জীবনের নানা সমীকরণ, এমনটাই বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্রে। কখনও হঠাৎ আসে অর্থলাভের সুযোগ, কখনও কর্মক্ষেত্রে মেলে নতুন সম্ভাবনা, আবার কোনও কোনও রাশির জাতক-জাতিকাকে থাকতে হয় বাড়তি সতর্ক। আজ ছুটির দিন রবিবার ( ২০ সেপ্টেম্বর) আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে?  জেনে নিন বিস্তারিত-  

মেষ

ছুটির দিনে কাজকর্ম আরও সুন্দরভাবে সামলাতে পারবেন এবং লাভের সম্ভাবনাও বাড়তে পারে।  আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়তে পারে। ভাই-বোন ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এগোন। তবে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকাই ভাল।

বৃষ

পরিবার ও কাছের মানুষদের সঙ্গে বোঝাপড়া বজায় রাখা জরুরি। কর্মক্ষেত্রে ধৈর্য ও ভারসাম্য রেখে চলুন।  কাছের কোনও মানুষের কথা বা আশ্বাসে দ্রুত বিশ্বাস করবেন না। আলোচনা ও কথাবার্তা নিয়ে সতর্ক থাকুন। দায়িত্ব ঠিকভাবে পালন করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।  

মিথুন

সহযোগিতার মাধ্যমে কাজের গতি বাড়বে। বুদ্ধি ও পারস্পরিক বোঝাপড়া দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে নিতে পারবেন। কাছের মানুষদের বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। কাজের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখুন । লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। ঝুঁকিপূর্ণ কাজ আপাতত এড়িয়ে চলুন। 

কর্কট

কর্মক্ষেত্রে সক্রিয় থাকতে হবে। পরিশ্রমের জোরে প্রত্যাশার থেকেও ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনা ও কথাবার্তায় সতর্ক থাকুন। নিয়মকানুন মেনে চলুন এবং কাজে শৃঙ্খলা বজায় রাখুন। নিজের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে জায়গা করে নেওয়ার সুযোগ আসতে পারে।

সিংহ

সিংহ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়ার সময়। বিভিন্ন প্রচেষ্টায় গতি আসতে পারে এবং লাভের সুযোগ তৈরি হবে। কোনও সুখবরও পেতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন বেড়ানো বা বিনোদনের সুযোগ আসতে পারে। পড়াশোনা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও ভাল ফলের সম্ভাবনা রয়েছে। সম্পর্ক নিয়ে বাড়তে পারে জটিলতা। 

কন্যা

পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। প্রিয়জনদের সঙ্গে খুশি ভাগ করে নিতে পারবেন। অর্থনৈতিক বিষয়েও কাজ এগোবে। তবে কাছের মানুষের আচরণে বিরক্ত না হয়ে ধৈর্য ধরুন। চাকরি ও ব্যবসায় প্রত্যাশিত সাফল্য আসতে পারে। বুদ্ধি করে কাজ করার উপর জোর দিন।

তুলা

গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। নিজের দক্ষতা দিয়ে অন্যদের প্রভাবিত করার সুযোগ পাবেন। ব্যক্তিগত সম্পর্কেও কথাবার্তা ও সহযোগিতা বাড়বে। ব্যবসা-বাণিজ্যে নিজের অবস্থান শক্ত রাখতে পারবেন। ভাই-বোন ও আত্মীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে।

বৃশ্চিক

পরিবারে খুশির পরিবেশ তৈরি হবে। প্রিয়জনদের সঙ্গে আনন্দের সময় কাটাতে পারেন। বাড়িতে কোনও উৎসবের পরিকল্পনাও হতে পারে। আপনার কথা ও আচরণে আকর্ষণ থাকবে। কাজের গতি বাড়বে এবং লাভের সম্ভাবনাও তৈরি হতে পারে। ধর্ম ও সংস্কারের প্রতি আগ্রহ বাড়বে।

ধনু

সমাজে  সুনাম ও সম্মান বাড়তে পারে। সৃজনশীল কাজে নতুন সুযোগ আসবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। ব্যক্তিগত সম্পর্কেও উন্নতি হবে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু বাধা কাটতে পারে। চাকরি ও ব্যবসায় স্বাভাবিক গতি বজায় থাকবে।

মকর

আর্থিক লেনদেনে নিয়ন্ত্রণ রাখা জরুরি। অর্থের বিষয়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন এবং নিয়মকানুন মেনে চলুন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। বিরোধীদের বিষয়ে সতর্ক থাকুন। বাজেট তৈরি করে চললে সুবিধা হবে। কাজে গাফিলতি এড়িয়ে চলুন। ব্যবসা ও কাজের সম্প্রসারণে গতি আসতে পারে।

কুম্ভ

লাভ বাড়াতে কোনও অনুচিত পথ অবলম্বন করবেন না। প্রতিযোগিতার মাধ্যমে কাজ ও ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং দায়িত্বশীল ব্যক্তিদের আস্থা অর্জন করতে পারেন। 

মীন

প্রশাসন বা সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভাল হতে পারে। পৈতৃক বিষয়েও অগ্রগতি আসবে। ব্যবসায়িক প্রচেষ্টা অনুকূল ফল দিতে পারে। পেশাগত আলোচনায় সক্রিয় ভূমিকা নিন। প্রস্তুতি, দক্ষতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন।  

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন