ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে একটু ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে বেবিকর্নের এই পদটির জুড়ি নেই। ঝাল আর মিষ্টির সমন্বয়ে তৈরি এই পদটি ছোট থেকে বড় সবারই মন জয় করবে। চলুন দেখে নিই, কীভাবে খুব সহজেই বানানো যায় ক্রিস্পি চিলি বেবিকর্ন।

উপকরণ

বেবিকর্ন- ১৫ থেকে ২০টি  

 ময়দা- ৩ থেকে ৪ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ৩ থেকে ৪ টেবিল চামচ

ক্যাপসিকাম- ১টি

পেঁয়াজ- ১টি

রসুন কুচি- ১ থেকে ১.৫ টেবিল চামচ

আদা কুচি- ১ চা চামচ

কাঁচা লঙ্কা- ২ থেকে ৪টি

স্প্রিং অনিয়ন কুচি- ২ থেকে ৩ টেবিল চামচ

ডার্ক সয়া সস- ১ থেকে ১.৫ টেবিল চামচ

রেড চিলি সস বা গ্রিন চিলি সস- ১ থেকে ২ টেবিল চামচ

টমেটো কেচাপ- ১ থেকে ২ টেবিল চামচ

ভিনিগার- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ

চিনি- ১/২ চা চামচ

নুন- স্বাদমতো

সাদা তেল- পরিমাণমতো

পদ্ধতি

বেবিকর্ন ভালো করে ধুয়ে লম্বালম্বি কেটে সামান্য গরম জলে ২ মিনিট ভাপিয়ে নিন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো ও অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে বেবিকর্নের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে সোনালী ও মুচমুচে করে ভেজে রাখুন। অন্য একটি কড়াইতে সামান্য তেল গরম করে আদা কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে উচ্চ আঁচে ২০ থেকে ৩০ সেকেন্ড হালকা নেড়ে নিন। এবার পেঁয়াজের টুকরো ও ক্যাপসিকামের টুকরো দিয়ে উচ্চ আঁচে ১ থেকে ২ মিনিট দ্রুত নেড়ে ভাজুন।আঁচ কমিয়ে সয়া সস, রেড বা গ্রিন চিলি সস, টমেটো কেচাপ, ভিনেগার গোলমরিচ গুঁড়ো, চিনি ও সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।এবার গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে নেড়ে ১ থেকে ২ মিনিট ফুটিয়ে সস সামান্য ঘন করে নিন। ঘন হয়ে আসা সসে ভেজে রাখা মুচমুচে বেবিকর্নের টুকরোগুলো ঢেলে দিয়ে উচ্চ আঁচে দ্রুত নেড়ে কোট করে নিন। শেষে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে আরও ৩০ সেকেন্ড নেড়ে গ্যাস বন্ধ করে দিন এবং গরম গরম  পরিবেশন করুন।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র