কাঁচা আমের নতুন স্বাদ, ভাতের সঙ্গে খেয়ে দেখুন আমপোড়া ভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে কাঁচা আমের নানা পদ বাঙালির পাতে আলাদা জায়গা করে নেয়। আচার, শরবত কিংবা পাতুরি, সবই আমাদের কাছে পরিচিত। তবে এ বার দুপুরের ভাতের সঙ্গে প্রথম পাতে বানিয়ে ফেলতে পারেন টক, ঝাল আর মিষ্টির স্বাদের আমপোড়া ভর্তা। খুবই কম উপকরণে সহজেই তৈরি হয়ে যাবে এই মুখরোচক পদ।

কাঁচা আম দিয়ে তৈরি নানা রেসিপির মধ্যে আমপোড়া ভর্তা একটি অন্যরকম স্বাদের পদ। বিশেষ করে গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে দারুণ লাগে। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই কয়েক মিনিটে বানানো যায় এই রেসিপি।

আরও পড়ুন:থিয়েটারের মজা বাড়িতেই! AI ফিচার-সহ Samsung-এর নতুন Mini LED TV-এর দাম কত জানেন?

উপকরণ: ২টি কাঁচা আম, ৪-৫টি কাঁচালঙ্কা, ২টি শুকনো লঙ্কা, স্বাদমতো নুন ও চিনি, আধ চা-চামচ শুকনো লঙ্কাগুঁড়ো, ১ টেবিল চামচ সর্ষের তেল।

প্রণালী: প্রথমে কাঁচা আমগুলিকে আধসেদ্ধ করে নিতে হবে। এরপর জল ঝরিয়ে আমের গায়ে হালকা পোড়া ভাব আসা পর্যন্ত পুড়িয়ে নিন। তারপর খোসা ছাড়িয়ে আমগুলি ভালো করে থেঁতো করে নিন। এ বার সেই আমের সঙ্গে মিশিয়ে দিন থেঁতো করা কাঁচালঙ্কা, পোড়ানো শুকনো লঙ্কা, নুন, চিনি, যদি আপনার বেশি ঝাল পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাগুঁড়ো নিজেদের স্বাদ অনুসারে দিতে পারেন, এবং সবশেষে দেবেন সর্ষের তেল। সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি টক-ঝাল-মিষ্টি স্বাদের আমপোড়া ভর্তা। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই ভর্তা খেলে গরমের দুপুরও হয়ে উঠবে আরও উপভোগ্য।  

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা