স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের আমেজে বা রবিবারের সকালের জলখাবারে ধোঁয়া ওঠা লুচি আর আলুর দম বাঙালির চিরকালের প্রিয়। তবে সাধারণ ময়দার লুচির বদলে যদি পাতে পড়ে হালকা মুচমুচে, সোনালি রঙের ভুট্টার আটার লুচি, তাহলে তো কথাই নেই! উত্তর ভারতের অত্যন্ত জনপ্রিয় এই রেসিপিটি এখন সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন।

উপকরণ

২ কাপ ভুট্টার আটা, ১/২ কাপ গমের আটা, ১/২ চামচ জোয়ান, ১টি কাঁচালঙ্কা, ১ বড় চামচ ধনেপাতা, স্বাদমতো নুন, ১ ছোট চামচ তেল, ভাজার জন্য পরিমাণমতো সাদা তেল, সামান্য হালকা গরম জল।

পদ্ধতি

একটি পাত্রে ভুট্টার আটা ও গমের আটা একসাথে মেশান। এরপর এতে নুন, জোয়ান, কুচানো কাঁচালঙ্কা ও ধনেপাতা দিন। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে আটাটা মেখে নিন। ডো নরম করার জন্য ও সহজে লুচি বেলার জন্য ১ চা চামচ তেল দিয়ে ভাল করে ঠেসে মেখে নিন। আটা মাখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে লুচি না বেলে, একটি পাত্র দিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিট রেখে দিন। মাখা আটা থেকে ছোট ছোট বল বা লেচি তৈরি করুন। একটি পলিথিন বা বাটার পেপারে সামান্য তেল মাখিয়ে লেচিটি তার ওপর রাখুন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করুন। তেল ভালভাবে গরম হলে সাবধানে লুচিগুলো তেলে ছাড়ুন। আঁচ মাঝারি রেখে লুচির দুই পিঠ সোনালি ও মুচমুচে করে ভেজে তুলুন।

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের