ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘুম থেকে উঠেই হোক কিংবা রাতে ঘুমানোর ঠিক আগে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিনের পর স্ক্রিন! মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ডের এক একটি রিলস বা শর্টস যেন আমাদের বুঁদ করে রাখছে ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু এই বিনোদনের আড়ালে অজান্তেই ঘটে চলেছে এক বড় বিপদ। বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস-এর মতো ছোট ভিডিও অতিরিক্ত মাত্রায় দেখলে তা সাময়িকভাবে মস্তিষ্কের মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সচল রাখার অংশগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারে।

মস্তিষ্কের ওপর রিলসের প্রভাব

সারাদিন স্ক্রল করলে মস্তিষ্কের ‘কগনিটিভ কন্ট্রোল নেটওয়ার্ক’ -এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে মূলত দুটি অংশ বিশেষভাবে প্রভাবিত হয়:

ডরসাল অ্যান্টিরিয়র সিংগুলিট কর্টেক্স: এই অংশটি মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে এবং পরিবর্তনশীল পরিস্থিতির সাথে মানিয়ে  নিতে সাহায্য করে।

ডরসোলেটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স: এটি মানুষের আবেগ বা জেদ নিয়ন্ত্রণ, দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা এবং যে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কাজ পরিচালনা করে।

মনোযোগ ও স্মৃতির ওপর বড় ধাক্কা

শর্ট ভিডিও দেখার কারণে পুরো মস্তিষ্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায় না বা স্থায়ীভাবে কোনও ক্ষতি হয় না। তবে এই ধরনের ছোট ভিডিওগুলো মস্তিষ্কে দ্রুত ‘ডোপামিন’ হরমোনের ক্ষরণ ঘটায়, যার ফলে মানুষ সময়ের জ্ঞান হারিয়ে অনবরত স্ক্রলিংয়ের ফাঁদে আটকে পড়ে। পাশাপাশি, রিলস দেখার সময় খুব দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে মনোযোগ পরিবর্তন করার কারণে মানুষের ‘প্রস্পেক্টিভ মেমোরি’ বা ভবিষ্যতে কোনও কাজ করার কথা মনে রাখার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়।

গবেষণার তথ্য অনুযায়ী, শর্ট-ফর্ম কনটেন্ট আমাদের মস্তিষ্কের সঙ্কেত ব্যবস্থাকে সাময়িকভাবে বদলে দেয় এবং ভিডিও দেখার মুহূর্তে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হ্রাস করে। এই কারণে বিশেষজ্ঞরা প্রতিদিন রিলস বা শর্টস দেখার সময়সীমা বেঁধে দেওয়া এবং একটানা স্ক্রলিং না করে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

বিমানবন্দরে নিতিন নবীনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫