আরামবাগের সরকার বাড়িতে সন্ধিপুজোয় হাজির হয় কালো ভ্রমর, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বহু বনেদি বাড়ির কাছে এটি কয়েকশো বছরের ইতিহাস, ঐতিহ্য ও পারিবারিক গৌরবের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ। আরামবাগের সরকারবাড়ির দুর্গাপুজোও তেমনই এক প্রাচীন পুজো। একসময় এই পরিবারের বিপুল ঐশ্বর্য ও জাঁকজমকের সাক্ষী ছিল পুজোর আয়োজন। সময় বদলেছে, কমেছে জৌলুস, কিন্তু আজও নিষ্ঠা ও পরম্পরা মেনে দেবীর আরাধনা হয়ে চলেছে।

আরামবাগের সরকার পরিবারের দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস। দশঘরার জমিদার বিশ্বাসদের গোমস্তা হিসাবে কাজ করতেন অহরচন্দ্র দাস সরকার। রোগে জর্জরিত হয়ে চরম অর্থ সঙ্কটে পড়েছিল পরিবার। তখনই মা চণ্ডী অহরচন্দ্রকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন, বাড়ির সামনে আটচালা করে চতুর্ভূজা দেবী দুর্গার প্রতিমা গড়ে আরাধনা করলে ঘরে লক্ষ্মী আসবে। সেই স্বপ্নাদেশ পেয়ে সময় নষ্ট না করে অহরচন্দ্র সরকার বাড়ির সামনে একটি আটচালা করে মা দুর্গার পুজো শুরু করেছিলেন। মায়ের পুজোর পর ধীরে ধীরে দেখা যায় সরকারদের আর্থিক হাল বদলে যায়। বিপুল ধন সম্পত্তির মালিক হয়ে ওঠেন অহর সরকার। ১৫৬ বছর আগের সেই রোমহর্ষক কাহিনি আজ তামাম আরামবাগে একেবারে মিথের পর্যায়ে পৌঁছে গিয়েছে।

পুজো উপলক্ষে বাড়িতে বসত আত্মীয়-স্বজনের মিলনমেলা। নানা আচার-অনুষ্ঠান, ভোগ এবং পুজোর আনুষ্ঠানিকতায় মুখর হয়ে উঠত গোটা বাড়ি। একসময়ে বলি-ও হতো। কিন্তু মায়ের স্বপ্নাদেশে বলি বন্ধ হয়ে যায়। অষ্টমীর সন্ধিপুজোর সময় ঠাকুরদালানে একটি কালো ভ্রমর আসে।  পুজো শেষে তাকে আর দেখা যায় না! তাই সরকার বাড়ির সন্ধিপুজো দেখতে বহু মানুষ ভিড় জমান। আর্থিক ও সামাজিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও দুর্গাপুজোর পরম্পরা থামেনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পরিবারের সদস্যরা দেবীর আরাধনার দায়িত্ব পালন করে আসছেন। পুরনো রীতিনীতি মেনে পুজোর আয়োজনই এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য।

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের