পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, সাজগোজ আর সাবেকিয়ানার ছোঁয়া। পুজোর ক’দিন বাঙালি নারীর সাজে শাড়ির গুরুত্ব বরাবরই আলাদা। বিশেষ করে বাংলার নিজস্ব তাঁতের শাড়ি হলে সেই সাজে মিশে যায় ঐতিহ্য, সংস্কৃতি আর বাঙালিয়ানার গন্ধ। প্যান্ডেল হপিং থেকে অষ্টমীর অঞ্জলি কিংবা দশমীর সিঁদুর খেলা প্রতিটি দিনের সাথেই জড়িয়ে আছে অনন্য আবেগ।

তাঁত শাড়ি

পুজোর দিনের আরামদায়ক সাজের জন্য তাঁতের শাড়ির জুড়ি মেলা ভার। হালকা ও আরামদায়ক হওয়ায় দীর্ঘক্ষণ প্যান্ডেল ঘোরা বা অঞ্জলির সময়ও বেশ স্বচ্ছন্দে থাকা যায়।

জামদানি

সূক্ষ্ম নকশা ও হালকা কাপড়ের জন্য জামদানি পুজোর সাজে বরাবরই জনপ্রিয়। শাড়ির জমিতে ফুল, পাতা বা জ্যামিতিক নকশা থাকলে সাজে আসে আরও আভিজাত্য। অষ্টমী বা নবমীর সন্ধ্যার অনুষ্ঠানে জামদানি হতে পারে নজরকাড়া পছন্দ।

বালুচরি

পুজোয় একটু রাজকীয় সাজ চাইলে বেছে নিতে পারেন বালুচরি। বিষ্ণুপুরের এই ঐতিহ্যবাহী সিল্ক শাড়ির আঁচলে নানা পৌরাণিক ও ঐতিহাসিক দৃশ্যের কারুকাজ দেখা যায়। ভারী গয়না ও কনট্রাস্ট ব্লাউজের সঙ্গে বালুচরি পরলে তৈরি হবে জমকালো উৎসবের লুক।

মুর্শিদাবাদ সিল্ক

সিল্কের মসৃণ টেক্সচার ও উজ্জ্বলতার জন্য মুর্শিদাবাদ সিল্কও পুজোর সাজে বেশ মানানসই। নবমীর সন্ধ্যা, বাড়ির পুজো কিংবা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই শাড়ির সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারি পরতে পারেন।

গরদ শাড়ি

পুজোর সঙ্গে গরদ শাড়ির সম্পর্ক দীর্ঘদিনের। সাদা বা হালকা রঙের জমি এবং লাল পাড়ের সাবেকি গরদ শাড়ি অষ্টমীর অঞ্জলি কিংবা দশমীর সিঁদুর খেলার জন্য বাঙালি সাজের অন্যতম পরিচিত প্রতীক।

কাঁথা স্টিচ শাড়ি

শাড়িতে একটু আলাদা নকশা ও কারুকাজ চাইলে কাঁথা স্টিচ বেছে নিতে পারেন। বাংলার ঐতিহ্যবাহী কাঁথা সেলাইয়ের নকশা শাড়িতে এনে দেয় এক ধরনের শিল্পসুলভ সৌন্দর্য।

শান্তিপুরি শাড়ি

হালকা, আরামদায়ক এবং সাবেকি এই তিনের মেলবন্ধন চাইলে শান্তিপুরি শাড়ি হতে পারে পুজোর সঙ্গী। দিনের বেলা প্যান্ডেল হপিং কিংবা পরিবারের সঙ্গে পুজোর আড্ডায় এই শাড়ির সঙ্গে ছোট ঝুমকো, টিপ ও সাধারণ ব্লাউজেই তৈরি করা যায় সুন্দর বাঙালি লুক।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার