বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিটরুট খেতে অনেকেই খুব একটা পছন্দ করেন না। তবে একটু অন্যরকমভাবে রান্না করলে এই সবজিই হয়ে উঠতে পারে দারুণ সুস্বাদু একটি ইভিনিং স্ন্যাক্স। রং যেমন নজর কাড়বে, স্বাদেও তেমনই জমিয়ে দেবে মুচমুচে বিটরুট কাবাব। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েও সহজে তৈরি করা যায় এই পদ।

উপকরণ

বিটরুট – ২টি, গ্রেট করা

বেসন – ১ কাপ

পেঁয়াজকুচি – ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কাকুচি– ১ টেবিল চামচ

আদাবাটা – ১ চা-চামচ

রসুনবাটা – ১ চা-চামচ

ধনেপাতাকুচি – ২ টেবিল চামচ

লঙ্কার গুঁড়ো – আধ চা-চামচর

জিরের গুঁড়ো – আধ চা-চামচ

লবণ – স্বাদমতো

লেবুর রস – ১ চা-চামচ

তেল – ভাজার জন্য

পদ্ধতি

প্রথমে গ্রেট করা বিটরুট একটি পাত্রে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে অতিরিক্ত জল বের করে নিন। এতে কাবাবের মিশ্রণটি বেশি নরম হবে না। এরপর শুকনো ফ্রাইপ্যানে বেসন নিয়ে অল্প আঁচে ২–৩ মিনিট নেড়ে হালকা ভেজে নিন। বেসনের কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর গন্ধ বেরোলেই আঁচ বন্ধ করে দিন। এবার একটি বড় পাত্রে বিটরুট, বেসন, পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা, আদাবাটা, রসুনবাটা ও ধনেপাতাকুচি দিন। এর সঙ্গে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এবং লেবুর রস মিশিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে চেপে গোল বা চ্যাপটা কাবাবের আকার দিন। খুব পাতলা না করে মাঝারি আকারে রাখলে ভাজার সময় সহজে ভেঙে যাবে না। এবার ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে কাবাবগুলো সাজিয়ে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে দুই পাশ ভেজে নিন। দু’দিক সুন্দর সোনালি ও মুচমুচে হয়ে গেলেই ফ্রাইপ্যান থেকে তুলে নিন। তারপর পুদিনার চাটনি বা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। বিকেলের জলখাবার কিংবা অতিথি আপ্যায়নে এই রঙিন কাবাব হতে পারে একেবারে জমজমাট পদ।

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত