৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্ন থেমে গিয়েছে। কিন্তু সেই ব্রাজিলই এবার ভালোবাসার এক অনন্য গল্প শুনিয়ে মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। ফুটবলের মাঠে নয়, ইতিহাস লেখা হয়েছে হৃদয়ের টানে। মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন নজির গড়েছেন ব্রাজিলের চিকিৎসক যুগল রেনাতো বেইমা গাইয়া এবং নায়ারা রোবার্তা রিবেইরো দে মারিন্স।

শুধু একটি রেকর্ড গড়া নয়, এই মুহূর্তটিকে তাঁরা মনে রাখতে চেয়েছিলেন আজীবন। প্রায় দেড় বছর ধরে একসঙ্গে পথ চলছেন রেনাতো ও নায়ারা। পেশায় দু’জনেই চিকিৎসক। করোনা অতিমারির কঠিন সময়ে হাসপাতালের দায়িত্ব সামলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। সেই সম্পর্কই এবার পৌঁছে গেল বিশ্বমঞ্চে। আন্তর্জাতিক ‘কিসিং ডে’-র আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আয়োজনে অনুষ্ঠিত হয় এই অভিনব চ্যালেঞ্জ। নিয়ম ছিল, ৩০ সেকেন্ডের মধ্যে যত বেশি সম্ভব চুম্বন করতে হবে। সময় শেষ হতেই দেখা যায়, রেনাতো ও নায়ারা মিলিয়ে ১৯৫টি চুম্বন সম্পূর্ণ করেছেন। মুহূর্তের মধ্যেই তৈরি হয় নতুন বিশ্বরেকর্ড। গিনেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নিজের প্রিয় ফুটবল ক্লাবের জার্সি পরে নায়ারার গালে দ্রুত একের পর এক চুম্বন করছেন রেনাতো। অন্যদিকে মুখে হাসি নিয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন নায়ারা। তাঁদের চোখেমুখে ছিল না কোনও চাপ, ছিল শুধু আনন্দ আর একে অপরের প্রতি নিঃশর্ত ভালোবাসা। রেনাতোর কাছে অবশ্য বিশ্বরেকর্ড নতুন নয়। এর আগেও একাধিক বিভাগে গিনেসের স্বীকৃতি পেয়েছেন তিনি। তবে এবারের সাফল্য তাঁর কাছে সবচেয়ে বিশেষ। কারণ এই রেকর্ডে তাঁর সঙ্গী হয়েছেন জীবনের সবচেয়ে কাছের মানুষ।

 

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

রেনাতোর কথায়, নিজের নামের পাশে নায়ারার নামও চিরদিনের জন্য লিখে রাখাই ছিল তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। তায়কোয়ান্ডোয় ব্ল্যাক বেল্টধারী রেনাতো জানিয়েছেন, তাঁর এডিএইচডি রয়েছে এবং তিনি অস্থিমজ্জা দাতা। তবু তিনি বিশ্বাস করেন, ইচ্ছাশক্তি থাকলে কোনও বাধাই মানুষকে থামাতে পারে না। তাই এই সাফল্যকে তিনি শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না, বরং সকলের জন্য অনুপ্রেরণার বার্তা হিসেবেই তুলে ধরতে চান। এবার তাঁদের নজর আরও বড় লক্ষ্যে। এক মিনিটে সবচেয়ে বেশি চুম্বনের বর্তমান বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়াই এখন এই ব্রাজিলীয় যুগলের পরবর্তী স্বপ্ন।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম