মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণ মাস ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে শ্রাবণের সোমবার শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় । তবে শুধু বেলপাতা অর্পণ করলেই হবে না, বাস্তুশাস্ত্র ও ধর্মীয় মতে কিছু নিয়ম মেনে নিবেদন করলে পুজোর ফল আরও শুভ হতে পারে।

কেন বেলপাতা এত গুরুত্বপূর্ণ?

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বেলপাতার তিনটি পত্র ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। তাই শিবপুজোয় বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। এটি নিবেদন করলে জীবনের বাধা দূর হয়, মানসিক শান্তি আসে এবং সংসারে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে বলে মনে করা হয়। পাশাপাশি, তিনটি পাতা শিবের তিন চোখকেও নির্দেশ করে। ভোলেবাবাকে সন্তুষ্ট করতে এবং তাঁর কৃপা লাভ করতে বেলপাতা সংক্রান্ত কয়েকটি বিশেষ শাস্ত্রীয় নিয়ম পালন করা যেতে পারে। শ্রাবণ মাসের প্রতি সোমবারে বেলপাতা দিয়ে শিবের পুজো করার সময় বিশেষ নিয়মগুলি মেনে চললে মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করা যায়।

বেলপাতা নিবেদনের সময় যে নিয়মগুলি মানবেন

অখণ্ড বেলপাতা ব্যবহার করুন

ছেঁড়া, শুকনো বা পোকায় কাটা বেলপাতা শিবপুজোয় ব্যবহার না করাই ভাল। সতেজ ও পরিষ্কার তিনপত্রযুক্ত বেলপাতাই নিবেদন করা উচিত। বেলপাতা অর্পণ করার সময় খেয়াল রাখবেন পাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের গায়ে লেগে থাকে। অর্পণ করার আগে বৃন্তের মোটা অংশটি ভেঙে ফেলে দেওয়া উচিত। পাতার কোনও অংশ যেন ছেঁড়া না থাকে।

বেলপাতা ফুটিয়ে স্নান

জলে কয়েকটি পরিষ্কার বেলপাতা দিয়ে ফুটিয়ে নিন অথবা না ফুটিয়ে জলে কিছু ক্ষণ ডুবিয়েও রেখে দিতে পারেন। প্রথমে সেই জল শিবলিঙ্গে নিবেদন করুন। তার পর কিছুটা বেলপাতার জল নিজের স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন। এটি রাহু কেতুর কুপ্রভাব দূর করতে সাহায্য করে এবং মনকে শান্ত ও একাগ্র রাখে। বেলপাতা নিবেদনের আগে পরিষ্কার জলে ধুয়ে নিন। এতে পাশাপাশি পুজোর পবিত্রতাও বজায় থাকে।

চন্দন লাগিয়ে নিবেদন করতে পারেন

একটি পরিষ্কার, অখণ্ড তিনপাতাবিশিষ্ট বেলপাতা নিন। অনামিকা দিয়ে সাদা বা লাল চন্দন ব্যবহার করে পাতার উপর ‘ওঁ নমঃ শিবায়’ লিখুন। বেলপাতায় চন্দন লাগানো দিকটি শিবলিঙ্গের স্পর্শে রেখে ভক্তিভরে অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে, এর ফলে আটকে থাকা যে কোনও কাজ সম্পূর্ণ হয় এবং মনোবাসনা দ্রুত পূরণ হয়। অনেকেই বেলপাতায় চন্দনের ফোঁটা দিয়ে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করে শিবলিঙ্গে অর্পণ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এতে পুজোর শুভ ফল বৃদ্ধি পায়।

পুজোর পর বেলপাতা তুলে রাখা

সপ্তাহের প্রতি সোমবার বা মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার পর পুজোর শেষে একটি বেলপাতা ভোলেবাবার প্রসাদ হিসাবে গ্রহণ করুন। সেই বেলপাতাটি একটি পরিষ্কার লাল কাপড়ে মুড়ে আপনার টাকা জমিয়ে রাখার বাক্স অথবা ব্যবসার স্থানে রেখে দিন। শ্রাবণ মাসের সোমবার সূর্যোদয়ের পর স্নান সেরে শিবের পূজা করা শুভ বলে ধরা হয়।

১০৮টি বেলপত্র অর্পণ

১০৮টি অখণ্ড বেলপাতা সংগ্রহ করে গঙ্গাজল অথবা পরিষ্কার জলে ধুয়ে নিন। প্রতি বার একটি করে বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করার সময় ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন। এর ফলে দীর্ঘ দিনের অশান্তি, গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই নিয়মগুলি মূলত ধর্মীয় বিশ্বাস, পুরাণ ও বাস্তুশাস্ত্রভিত্তিক। এগুলির বৈজ্ঞানিক প্রমাণ নেই। যাঁরা এই আচার অনুষ্ঠানে বিশ্বাস করেন, তাঁদের কাছে এগুলি মূলত আধ্যাত্মিক অনুশীলনের অংশ।

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’