রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের একঘেয়ে রান্নায় স্বাদ বদলাতে চাইলে তৈরি করতে পারেন চিকেন আখনি পোলাও। উত্তর ভারতীয় রান্নার ঐতিহ্যবাহী এই পদে রয়েছে সুগন্ধি বাসমতী চাল, নরম মুরগির মাংস এবং গোটা মশলায় তৈরি বিশেষ আখনির স্বাদ। বিশেষ অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ছুটির দিনের দুপুরের খাবার, সব ক্ষেত্রেই এই পদ হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। খুব বেশি ঝামেলা ছাড়াই বাড়িতে কীভাবে তৈরি করবেন এই রাজকীয় পদ, জেনে নিন সম্পূর্ণ রেসিপি।

 উপকরণ

বাসমতী চাল – ৫০০ গ্রাম

মুরগির মাংস – ৫০০ গ্রাম

পেঁয়াজ – ২টি বড়

টক দই – ১০০ গ্রাম

আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ

ঘি – ৩ টেবিল চামচ

সাদা তেল – ২ টেবিল চামচ

কাঁচালঙ্কা – ৪-৫টি

লেবুর রস – ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ

দারচিনি – ২ টুকরো

ছোট এলাচ – ৫টি

বড় এলাচ – ২টি

লবঙ্গ – ৬টি

তেজপাতা – ২টি

গোটা গোলমরিচ – ১০-১২টি

জিরে – ১ চা চামচ

মৌরি – ১ চা চামচ

আদা – ১ ইঞ্চি

রসুন – ৫-৬ কোয়া

জল – ১ লিটার

নুন – স্বাদমতো

আরও পড়ুনঃ গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

পদ্ধতি

প্রথমে বাসমতী চাল ভালো করে ২-৩ বার ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি পাত্রে পর্যাপ্ত জল দিয়ে চাল ২০-২৫ মিনিট ভিজিয়ে রাখুন। নির্দিষ্ট সময় পর চালের জল ঝরিয়ে আলাদা করে রেখে দিন। এতে পোলাওয়ের চাল ঝরঝরে হবে। এবার একটি বড় পাত্রে মুরগির মাংস, ১ লিটার জল, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা গোলমরিচ, জিরে, মৌরি, আদা ও রসুন দিয়ে দিন। মাঝারি আঁচে ২৫-৩০ মিনিট ফুটিয়ে নিন। মাংস ভালভাবে সেদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে একটি ছাঁকনির সাহায্যে মাংস ও স্টক আলাদা করে নিন। এই স্টকই পোলাওয়ের আসল স্বাদ ও সুগন্ধ এনে দেবে। গোটা মশলাগুলি ফেলে দিন। এবার সেদ্ধ মুরগির মাংসের সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, সামান্য নুন এবং লেবুর রস মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন, যাতে মাংসের মধ্যে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। একটি ভারী তলার হাঁড়িতে সাদা তেল ও ঘি গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি বাদামি করে ভেজে নিন। এবার ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভাভাবে কষিয়ে নিন।

মাংসের সঙ্গে পেঁয়াজ ও মশলার মিশ্রণ সুন্দরভাবে মিশে গেলে পরের ধাপে এগিয়ে যান। এবার হাঁড়িতে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতী চাল দিয়ে খুব সাবধানে ২ মিনিট নেড়ে নিন। খেয়াল রাখবেন, চাল যেন ভেঙে না যায়। এরপর কাঁচালঙ্কা দিয়ে দিন। এবার তৈরি করে রাখা গরম ইয়াখনি স্টক থেকে প্রায় ৭০০-৭৫০ মিলিলিটার ঢেলে দিন। স্বাদ অনুযায়ী নুন পরীক্ষা করে নিন। সমস্ত উপকরণ আলতো হাতে মিশিয়ে দিন। এবার হাঁড়ির ঢাকনা ভালভাবে বন্ধ করে মাঝারি আঁচে প্রায় ৫ মিনিট রান্না করুন। এরপর আঁচ একেবারে কমিয়ে আরও ১২-১৫ মিনিট দমে বসিয়ে রাখুন। এই সময় বারবার ঢাকনা খুলবেন না। এতে চালের মধ্যে মাংসের স্টক, ঘি এবং গোটা মশলার সুগন্ধ সুন্দরভাবে মিশে যাবে।চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে স্টক শুকিয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এরপর আরও ১০ মিনিট ঢাকনা বন্ধ অবস্থায় রেখে দিন। সবশেষে ঢাকনা খুলে কাঁটাচামচ দিয়ে আলতো হাতে চাল ঝরঝরে করে নিন। উপরে সামান্য ঘি, ভাজা পেঁয়াজ ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। 

তৈরি আপনার সুগন্ধি ও সুস্বাদু চিকেন আখনি পোলাও। গরম গরম পরিবেশন করুন পুদিনার রায়তা, শসার স্যালাড কিংবা পেঁয়াজের রায়তার সঙ্গে।  

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক